চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার (১৭ অক্টোবর) সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। দুর্গাপুজোর আনন্দ এক লহমায় বদলে গিয়েছে বিষাদে। চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। আহত হয়েছেন ২৫ জন। ভয়ঙ্কর এই ঘটনার পর সাময়িক ভাবে বন্ধ করা হয় শহরের একাধিক বড় পুজো মণ্ডপগুলি। মৃত ১৯ জনের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা ও একজন শিশু এবং ৫ জন পুরুষ। 

মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই  রাতেই  কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল।  তারপরেই যান  চোরবাগানের ঘটনাস্থলে। চোরবাগান সংলগ্ন রাস্তায় আগামী ২০ অক্টোবর পর্যন্ত জারি করা হয়েছে ১৬৩ ধারা। শনিবার রাতেই কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ। আজ রবিবার (১৮ অক্টোবর)  তাঁর বেলুড় মঠ ও একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনের কথা থাকলেও তিনি তাঁর সব কর্মসূচি বাতিল করেছেন।  বদলে তিনি  দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন।  চোরবাগানের ঘটনায় বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে ৩ জন সিসিইউ (CCU) এবং ৩ জন এইচডিইউতে (HDU) রয়েছেন।  

আরও পড়ুন: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ ব্যারাকপুর

চোরবাগান দুর্গাপুজার আয়োজকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।  এই ঘটনার পর রাতেই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেন, ‘পপুলার পুজো প্যান্ডেলগুলো টিম ঘুরবে। হোম সেক্রেটারিকে তাঁরা রিপোর্ট করবেন। পুজো কমিটিগুলোকে বলব, ওঁরা যা রেকমেন্ড করবেন, সেই অনুযায়ী কাজ করতে হবে।’  মুখ্যমন্ত্রী আরও বলেন, “দরকার হলে শুধু পুজো সংকল্প করুন। যদি দেখা যায়, এখন স্ট্রাকচার ভাঙলে প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হবে, ভেঙে পড়তে পারে, দরকার হলে পুজো করেই থামবেন। মানুষের জীবন আগে। পুলিশ যা বলবে করতে হবে। কারণ মানুষ আসবে, পুজো দেবে, অষ্টমীর অঞ্জলি হবে, সন্ধ্যা আরতি হবে, এড়ানো যায় না।’ 

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ