স্টেশনের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল প্যাসেঞ্জার ট্রেন, প্রান বাঁচাতে ছোটাছুটি যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে সফর নিয়ে আতঙ্ক যেন কিছুতেই কাটছে না। রাজধানী এক্সপ্রেসের পর এবার আরও এক যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ আগুন। বিহারের সাসারাম রেল স্টেশনে পাটনাগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার খবর মিলেছে। প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে ট্রেনের একটি বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আগুন লাগার পরেই আতঙ্কে ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।  

সোমবার সাত সকালে ভভুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। নির্ধারিত সময়ে ছাড়ার কিছুক্ষণ আগে ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটির ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সেই সময়েই ট্রেনের একটি কোচে আগুন লেগে যায়। আগুন লাগার পরেই প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। আগুন লাগা বগির যাত্রীরাও আতঙ্কে ট্রেনে থেকে নেমে পড়েন। এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। রেল কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো ক্ষতিগ্রস্ত কোচটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ায় একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।  আগুন লাগার খবর পাওয়ার পরপরই রেল প্রশাসন, রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং স্থানীয় পুলিশের কর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। 

আরও পড়ুন: চিনে ভয়াবহ ভূমিকম্পে মৃত প্রায় ২, ভেঙে পড়েছে একাধিক বাড়ি 

এই ঘটনার আগে রবিবার মধ্যপ্রদেশের রতলাম জেলায় দিল্লিগামী তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের একটি এসি কোচে ভোর ৫টা ১৫ মিনিটে আগুন লেগেছিল। দুটি কামরা আগুনে পুড়ে গিয়েছিল। যদিও রবিবারের ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। ওই কামরায় থাকা ৬৮ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। তারপরেই আবারও এই ঘটনা ঘটল।

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’