চিনে ভয়াবহ ভূমিকম্পে মৃত প্রায় ২, ভেঙে পড়েছে একাধিক বাড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। জানা গিয়েছে, সোমবার ভোরে চিনের দক্ষিণ-পশ্চিমে গুয়াংজি প্রদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাতেই দুজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের জেরে চিনের গুয়াংসি অঞ্চলে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। লিউঝৌ শহর থেকে ৭,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ৪০ লক্ষেরও বেশি জনসংখ্যার শহর লিউঝৌ-এর লিউনান জেলায়। ইউএসজিএস এবং  চিনের  ভূকম্পন সংস্থা জানিয়েছে  আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ । এর কেন্দ্রস্থল ছিল অগভীর, প্রায়  ৮ কিলোমিটার গভীরে। জানানো হয়েছে এই অগভীর ভূমিকম্পে ভূপৃষ্ঠে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার প্রবণতা থাকে। চিনেও সেটাই হয়েছে। বাড়ি ভেঙে পড়েছে। এতেই আতঙ্ক  ছড়িয়েছে এলাকাজুড়ে। 

আরও পড়ুন: ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ভূমিকম্পের কারণে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। চিনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন এবং চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্বস্তির খবর এটাই হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের কারও আঘাতই প্রাণঘাতী নয়। চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে ভূমিকম্পের জেরে ১৩টি ভবন ধসে পড়েছে। রেল কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার কথাও জানিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, জল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল।  

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তিতে,তারপর….

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ