স্নানের গোপন ভিডিও তুলে বিবাহিত মহিলাকে ব্ল্যাকমেলের অভিযোগ! ভয়ঙ্কর পরিণতি কলেজ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গোপনে স্নানের ভিডিও রেকর্ড। সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল। অভিযোগ, এক বিবাহিত মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কেও বাধ্য করেছিল ২০ বছরের এক কলেজ পড়ুয়া। শেষ পর্যন্ত সেই ব্ল্যাকমেলেরই রক্তাক্ত পরিণতি। পরিকল্পনা করে যুবককে বাড়িতে ডেকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাতের গান্ধীনগর জেলার কালোল এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

 জানা গিয়েছে, মৃত যুবকের নাম হার্দিক। অভিযুক্ত দম্পতির বাড়ির কাছেই থাকতেন তিনি। প্রায় দেড় থেকে দু’মাস আগে ওই বিবাহিত মহিলা স্নান করার সময় তাঁর অজান্তে ভিডিও রেকর্ড করে হার্দিক। এরপর সেই ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সমাজে সম্মান নষ্ট হওয়ার ভয়ে বাধ্য হয়ে হার্দিকের দাবি মেনে নেন ওই মহিলা বলে অভিযোগ। কিন্তু সেখানেই শেষ হয়নি। ব্ল্যাকমেল করে বারবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত অভিযুক্ত যুবক। এদিকে, একদিন স্ত্রীকে হার্দিকের সঙ্গে ফোনে কথা বলতে দেখে সন্দেহ হয় স্বামীর। পরে স্ত্রী গোটা ঘটনা খুলে বলেন। সব জানার পরেও হার্দিকের আচরণে কোনও পরিবর্তন আসেনি। বরং সুযোগ পেলেই বাড়ির সামনে ঘোরাফেরা করত এবং ওই মহিলার দিকে তাকিয়ে থাকত বলে অভিযোগ। তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্বামী।

আরও পড়ুনঃ স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

পুলিশের দাবি, এরপরই খুনের ছক কষে দম্পতি। ঘটনার দিন সকালে ফোন করে হার্দিককে বাড়িতে ডেকে পাঠান ওই মহিলা। স্বামী কাজে যাওয়ার ভান করে বেরিয়ে যান। হার্দিক বাড়িতে ঢুকে নিশ্চিন্তে বসতেই আচমকা ফিরে আসেন তিনি। অভিযোগ, হার্দিকের বুকের উপর চেপে বসে প্রথমে গামছা দিয়ে, পরে বৈদ্যুতিক তার দিয়ে গলা টিপে খুন করা হয়। সেই সময় যুবকের হাত চেপে ধরেছিলেন অভিযুক্ত মহিলাও। খুনের পর দেহ প্লাস্টিকের বস্তায় ভরে মোটরবাইকে করে নিয়ে যাওয়া হয়। এরপর তিন সন্তানকে স্কুল থেকে নিয়ে আত্মীয়ের বাড়িতে রেখে পালানোর প্রস্তুতি নেয় দম্পতি। তবে হার্দিকের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুরো ঘটনার কিনারা করে পুলিশ। ময়নাতদন্তে শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ মিলেছে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ভাঙা মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে। তদন্তে পুলিশ।

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল