স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রথমে সন্তানদের সামনে স্ত্রীকে খুন। তার  পর পিছনের সিটে স্ত্রীর লাশ নিয়ে ৭০ কিলোমিটার গাড়ি চালিয়ে থানায় পৌঁছে গেলেন খুনি স্বামী। ঠান্ডা মাথায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের বললেন, ‘সাহেব, গাড়ির পিছনে আমার স্ত্রীর লাশ রয়েছে। আমিই মেরে ফেলেছি।’ ওই কথা শুনে ভিমরি খেয়েছিলেন দুঁদে পুলিশ আধিকারিকরাও। খানিকবাদে গাড়ির ভিতরে উঁকি দিতেই চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল তাদের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়াসিম জেলায়।

ওয়াসিম জেলার পুলিশ সুপার নিকেশ খাতমোলে জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের কলৌদার আদি বাসিন্দা হলেও বর্তমানে স্ত্রী হাসিন বানু ও তিন সন্তানকে নিয়ে ওয়াসিম জেলায় বসবাস করতেন সলমান খান। বাড়ি তৈরির ঠিকাদার হিসেবে কাজ করতেন। গত কয়েক মাস ধরেই সলমানের মনে সন্দেহ জন্মেছিল স্ত্রী হাসিন বানু পর পুরুষের প্রেমে মজেছেন। ফলে ‘গদ্দার’ স্ত্রীকে দুনিয়া থেকে সরানোর ছক কষেছিলেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে নিজের পৈতৃক ভিটেয় ঘুরতে গিয়েছিলেন সলমান। বেশ কয়েকদিন সেখানে কাটিয়ে সোমবার (১৩ জুলাই) সকালে পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে নাসিকে ফিরছিলেন। গাড়িতে সলমান ছাড়াও তার স্ত্রী ও তিন সন্তান ছিল। পথের মাঝে ওয়ার্ধার সমৃদ্ধি মহামার্গের কাছে স্ত্রী হাসিন বানুর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সলমান। আচমকাই একটি লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে হাসিন। মৃত্যু নিশ্চিত করে হাসিনের পরনে থাকা ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন সলমান।’

পুলিশ সুপারের কথায়, ‘গাড়ির পিছনের সিটে মৃত স্ত্রীর লাশ নিয়ে প্রায় ৭০ কিলোমিটার গাড়ি চালিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) ভোর পাঁচটা নাগাদ কারঞ্জা থানায় পৌঁছায় সলমান। সেখানেই পুলিশ আধিকারিকদের গাড়ির ভিতরে স্ত্রীর লাশ থাকার কথা জানায়। এমনকি সে যে নিজেই খুন করেছে, তাও স্বীকার করে। হাসিন বানুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি সলমানকে গ্রেফতারও করেছে পুলিশ।’

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক