‘ধর্ষণ করেছে বাবা’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মেয়েরা বাবার রাজকন্যা’, এই কথাটি আমরা প্রায়ই শুনি। বাস্তব জীবনেও দেখা যায় বাবারা তাঁদের মেয়ের প্রতি বেশি দুর্বল। মেয়ের চোখের জল বা কষ্ট তাঁরা একেবারেই দেখতে পারেন না। এমনকি মেয়ে চাইলে চাঁদ পর্যন্ত এনে দিতে পারেন বাবারা। কিন্তু বাবা-মেয়ের সেই সম্পর্ককে কলঙ্কিত করেছেন এক ব্যক্তি। নিজের মেয়েকেই ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। শুধু তাই নয় মেয়েকে অন্য ব্যক্তিদের সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিল বলেও অভিযোগ উঠেছে। এই অত্যাচার সহ্য করতে না পেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার ব্রহ্মপুরে।  বাবার এমন আচরণ সকলকে হতবাক করে দিয়েছে। নিজের বাবার এই ঘৃণ্য অত্যাচার সহ্য করতে না পেরে তরুণী নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে মেয়েটি তার বাবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ এনেছে। তদন্তের পর পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। পুলিশ জানিয়েছে, টানা যৌন হয়রানিতে মানসিকভাবে ভেঙে পড়ে তরুণী। গঞ্জামের অতিরিক্ত পুলিশ সুপার অলোক জেনা জানান, পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করেছে। তদন্তে বাবা ও মেয়ের মধ্যে হওয়া কিছু চ্যাটও সামনে এসেছে, যেগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

আরও পড়ুন: সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

নির্যাতিতা পুলিশকে আরও জানান যে, তার বাবা তাকে অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখতে চাপ দিতেন। শুধু তাই নয়, যখন তিনি পুরো বিষয়টি প্রকাশ করার চেষ্টা করেন, তখন তার বাবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আটকে রেখে দেন। তদন্তে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তবে পুলিশ জানিয়েছে, তাদের ভূমিকা যাচাই করা হচ্ছে এবং তদন্ত শেষ হওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এএসপি অলোক জেনা বলেছেন, যদি অন্য কোনো ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

 

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা