সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কানাডার টরেন্টোয় বন্দুকবাজের হানা। সালসা উ‍ৎসব চলাকালীন প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটল। ওই ঘটনায় এখনও পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও তিন জন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্কিত ছড়ায়। প্রাণভয়ে হুড়োহুড়ি শুরু করে দেয় সাধারণ মানুষ। আততায়ী বন্দুকবাজের সন্ধানে এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।

টরেন্টো পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘শনিবার (১১ জুলাই) রাতে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউ ওয়েস্ট (St. Clair Avenue West) এলাকায় ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ (Salsa on St. Clair) নামে একটি বার্ষিক লাতিন স্ট্রিট ফেস্টিভ্যাল চলছিল। বহু মানুষ ওই উ‍ৎসবে সামিল হয়েছিলেন। আচমকাই এক বন্দুকধারী সাধারণ মানুষের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই গুলিতে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। সেই সুযোগে চম্পট দেয় আততায়ী।’ হামলার পরেই টরন্টো পুলিশ ‘এক্স’ (X) হ্যান্ডলে এক বার্তায় সাধারণ মানুষের উদ্দেশে আর্জি জানায়, ‘দয়া করে অবিলম্বে ওই এলাকাটি এড়িয়ে চলুন এবং পুলিশের সব নির্দেশনা মেনে চলুন।’ খানিকবাদেই স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে জানায়, ‘পুলিশ ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে।’

এর আগে গত মাসের শেষের দিকে মন্ট্রিলেও গোলাগুলির একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এক পুলিশ আধিকারিক-সহ দুজন নিহত হন এবং হামলাকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করে। ফেব্রুয়ারিতে পশ্চিমাঞ্চলের ছোট খনি শহর টাম্বলার রিজে স্কুলে গোলাগুলির ঘটনায় আটজন নিহত হন। যাদের মধ্যে হামলাকারীর মা ও সৎ ভাইও ছিলেন। ২৭ জন আহত হন। এরপর হামলাকারী নিজেই নিজের জীবন শেষ করে দেন।

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা