প্রয়াত পুরস্কার বিজয়ী দূরদর্শন সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার

গীতাঞ্জলি দেবী প্রথম মহিলা যিনি ইংরেজি ভাষায় দুরদর্শনে সংবাদ পাঠ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত পুরস্কার বিজয়ী দূরদর্শন সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার (Gitanjali Aiyar)। বুধবার না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন আটের দশকের জনপ্রিয় সংবাদপাঠিকা। গীতাঞ্জলি দেবী প্রথম মহিলা যিনি ইংরেজি ভাষায় দূরদর্শনে সংবাদ পাঠ করেছেন। ৩০ বছর ধরে তিনি দূরদর্শনে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে পারকিনসন ডিজিজে ভুগছিলেন গীতাঞ্জলী দেবী।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার হেঁটে বাড়ি ফেরার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গীতাঞ্জলি আইয়ারের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘পারকিনসন রোগ ছিল তাঁর, ওষুধও খাচ্ছিলেন। হেঁটে বাড়ি ফেরার পর তিনি ভেঙে পড়েন।’

কলকাতার লরেটো কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া গীতাঞ্জলি আইয়ার ১৯৭১ সালে দূরদর্শনে যোগ দেন। চারবার সেরা সংবাদপাঠিকা হিসেবে তিনি পুরস্কৃত হন। ১৯৮৯ সালে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী পুরস্কারে (Indira Gandhi Priyadarshini Award) তাঁকে সম্মানিত করা হয়। সবচেয়ে জনপ্রিয় নারী হিসেবে তাঁকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি প্রিন্ট বিজ্ঞাপনে জনপ্রিয় মুখ ছিলেন তিনি। দূরদর্শনে সম্প্রচারিত টিভি সিরিজ ‘খানদান’-এ অভিনয় করেছিলেন গীতাঞ্জলি আইয়ার। পরবর্তীতে ‘ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড’-এর সঙ্গে যুক্ত হন। 

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে