এই মুহূর্তে

মিড-ডে মিলের গ্যাস চুরি করে বিক্রি করতে গিয়ে বমাল সমেত পাকড়াও চোর বাবাজী

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের আঁচ পড়েছে ভারতেও। তেল-গ্যাস জ্বালানি সঙ্কটের কারণে রান্না এবং বাণিজ্যিক গ্যাস কেনায় একাধিক নিয়মকানুন বেধে দিয়েছে ভারত সরকার। স্বাভাবিকের চেয়ে অনেকাংশে বেড়ে গিয়েছে রান্না এবং বানিজ্যিক গ্যাসের দাম। তাতেই মধ্যবিত্ত থেকে খেটে খাওয়া মানুষদের পকেটে টান ধরেছে। রান্নার গ্যাস জোগাড় করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটছে দেশবাসীর। আর এমন পরিস্থিতিতে অপরাধীরা গ্যাস সিলিন্ডারকে টার্গেট করছে, যার ফলে সিলিন্ডার চুরির ঘটনা বেড়ে গিয়েছে। গ্যাসের অভাবে দেশজুড়ে রেস্তোরাঁ, মন্দিরগুলির ভোগ কিংবা মেনুতে কাটছাঁট করা হয়েছে। যাতে বিপাকে পড়ছেন জনসাধারণ। আর সেই সুযোগ নিচ্ছে অপরাধীরা।

রেস্তোরাঁ, মন্দিরের পাশাপাশি গ্যাসের হাহাকারের প্রভাব পড়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলগুলির মিড ডে মিলেও। যেখানে দুপুরে পড়ুয়াদের জন্যে খাবারের ব্যবস্থা করা হয়। এবার স্কুলের সেই সিলিন্ডার চুরি করে গরীবদের কাছে কম টাকায় বেচে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের গোন্ডায়। যুদ্ধের আবহে গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে এবার এক ধূর্ত চোর সরকারি স্কুলগুলিকে লক্ষ্যবস্তু করল। বাচ্চাদের মিড ডে মিলের জন্যে রাখা গ্যাস সিলিন্ডার চুরি করে অভাবীদের কাছে কম দামে বেচে দিল। যদিও একবার দুবার নয়, নিয়মিত এই অপরাধ করে চলেছিল ওই যুবক। পুলিশের কথায়, অভিযুক্ত হলেন উমরি বেগমগঞ্জের বাসিন্দা শ্যামু মৌর্য।

পুলিশ জানিয়েছে, সে যুদ্ধের সুযোগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির রান্নাঘরে রাখা সিলিন্ডার গুলিকে লক্ষ্যবস্তু করা শুরু করে। চোর বাবাজি প্রতিদিন রাতে মোটরসাইকেলে করে স্কুলগুলিতে আসে এবং সিলিন্ডারগুলি চুরি করে সেগুলো এক হাজার থেকে ১৬০০ টাকায় বিক্রি করে দেন। ঘনঘন চুরির ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সতর্ক হয় এবং অভিযুক্তকে ধরার জন্য একটি ফাঁদ পাতেন। অবশেষে ওয়াজিরগঞ্জ থানা ব্যবস্থা নিয়ে শ্যামু মৌর্যকে গ্রেফতার করে। তার কাছ থেকে স্কুল থেকে চুরি হওয়া পনেরোটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাধেশ্যাম রায় জানান যে, অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, বিভিন্ন থানায় শ্যামু মৌর্যের বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচটি মামলা নথিভুক্ত ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন সতর্ক হয়েছে এবং স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে কেন্দ্রের সর্বদল বৈঠক বয়কট তৃণমূলের

‘কোনও ষড়যন্ত্র নয়, জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের’, জানিয়ে দিল সিঙ্গাপুর পুলিশ

একলাফে ১,৪৪ লক্ষ হল সোনার দাম, গগনচুম্বী রুপোও, মুখে হাসি উড়ল ক্রেতাদের

স্বামীর বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্ক স্ত্রীর, এক সঙ্গে নৈশভোজ শেষে যা ঘটল…

“আমি সন্ত্রাসী নই”, বিয়ের পর ক্রমাগত হুমকিতে আত্মহত্যার কথা ভাবছেন মোনালিসা-ফারমান

দিল্লির করোল বাগে দোতলা বাস উল্টে বিপত্তি, মৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ