৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, ১০ লক্ষের নাম বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) ‘বিবেচনাধীন’ প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এ পর্যন্ত ৩২ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে। আর ওই ৩২ লক্ষের মধ্যে বাদ গিয়েছে প্রায় ১০ লক্ষ ভোটার। অর্থা‍ৎ অতিরিক্ত ভোটারের তালিকায় যোগ হচ্ছে আরও ২২ লক্ষের নাম। ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা বাকি ২৮ লক্ষের নিষ্পত্তি কবে হবে সে বিষয়ে স্পষ্ট করে কোনও তথ্য দিতে পারেনি কমিশন।

নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই সময়ে বিবেচনাধীন ভোটার ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই কথা অনুযায়ী সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হয়েছে।  সাপ্লিমেন্টারি তালিকায়  দুই ভাগে নাম থাকছে। অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ,ভোটার তালিকা নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। তবে সূত্রের খবর, বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন।

সাপ্লিমেন্টারি তালিকায় কত ভোটারের নাম বাদ গিয়েছিল, তা নিয়ে কমিশন প্রথমে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে কমিশনের আধিকারিকরা আভাসে বুঝিয়েছিলেন, ‘প্রায় ৪০ শতাংশ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে সংশয়ের মধ্যেই মঙ্গলবার রাতে আচমকা কমিশনের ওয়েবসাইটে রাজ্যের সব ভোটারকেই বিবেচনাধীন দেখানো হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। বেশ কয়েক ঘন্টা বাদে কমিশনের তরফে সাফাই দেওয়া হয়, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তিগত সমস্যা হয়েছে।’ বুধবার ময়নাগুড়ির সভা থেকে  সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়ে খোঁচা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, ‘এরা পারে না, এমন কাজ নেই।’

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস