মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়। খেলতে খলতে ১৫ তলা থেকে নিচে পড়ে মৃত্যু হল মাত্র চার বছরের এক শিশুর। মুহূর্তের মধ্যেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে, কাসনা থানার অন্তর্গত সেক্টর ওমিক্রন ১এ এলাকার লোহিয়া এনক্লেভ সোসাইটির ডিডি টাওয়ারে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, অরুণ ও তাঁর স্ত্রী ওই ফ্ল্যাটে সংস্কারের কাজ করছিলেন। বালিয়া জেলায় তাঁদের বাড়ি। কাজের সুবিধার জন্য তাঁরা তাঁদের চার বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন। ফ্ল্যাটের ভেতরেই খেলছিল ছোট্ট অংশ। খেলতে খেলতে সেই সময় অসাবধানবশত শিশুটি বারান্দার দিকে চলে যায়। কীভাবে সে রেলিংয়ের কাছাকাছি গিয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। আচমকাই শিশুটি ১৫ তলা থেকে নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসকরা ঘটনাস্থলেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই দুর্ঘটনায় ভেঙ্গে পড়েছে পরিবারের লোকেরা।

আরও পড়ুন: আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সেই কারণে শিশুটির ময়নাতদন্ত করা হয়নি। পুলিশ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এরকম অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ওই আবাসনের বেশ কিছু ফ্ল্যাট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ফ্ল্যাটগুলিতে বর্তমানে সংস্কারের কাজ চলছে। সেই কাজ চলাকালীনই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…