নবরাত্রির প্রথম দিন থেকেই সস্তা হল একাধিক পণ্য , রইল তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে দেশজুড়ে চালু হয়েছে নতুন হারে জিএসটি। চলতি মাসের শুরুতেই পণ্য ও পরিষেবা করের পরিকাঠামোতে বদল আনা হয়েছিল। বলা হয়েছিল, নবরাত্রির দিন থেকে এই নতুন কর কাঠামো কার্যকর হবে। নবরাত্রি থেকেই মধ্যবিত্তের পকেটকে স্বস্তি দিতে নতুন কর কাঠামোর কথা ঘোষণা করা হয়েছে।

নতুন কর কাঠামোর জেরে মধ্যবিত্তের একাধিক সুবিধা হতে চলেছে। বহু পণ্যের দাম কমতে চলেছে। তারমধ্য়ে যেমন রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস, তেমন রয়েছে ওষুধও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ওই নয়া কর কাঠামো লাগু হওয়া নিয়ে বলেছেন, মধ্যবিত্তের সঞ্চয় বাড়বে। ট্যাক্সের স্ল্যাবে রয়েছে ৫ ও ১৮ শতাংশ। বর্তমান প্রয়োজনের কথা মাথায় রেখে জিএসটি সংস্কারের কথা বলা হয়েছিল।

দাম কমেছে দুধ, রুটি, পরোটা, ছানা, পনির, পাউরুটির দাম। সকালের খাবারে প্রতিদিন এগুলি লাগে। এই পণ্যের ওপরে ৫ শতাংশ জিএসটি ছিল। এই পণ্যের কর এখন শূন্য। পাশাপাশি মাখন, ঘি থেকে শুরু করে চকোলেট, বেকারি স্ন্যাকস এবং হিমায়িত পণ্যের দাম কমেছে। পাশাপাশি শুকনো বাদাম, সসেজ, মাংস, জ্যাম, ফলের রস, আইসক্রিম, বিস্কুটকে নিয়ে আসা হয়েছে ৫ শতাংশ জিএসটি-এর আওতায়। এরপলে এই জিনিসের দামও নিম্নমুখী।

খাবারের ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি পার্সোনাল কেয়ারের জিনিসের দাম কমেছে। শ্যাম্পু, ট্যালকম পাউডার, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, চুলের তেল, রান্নাঘরের জিনিসপত্র, টেবিলওয়্যার, বাসনপত্র, ছাতা, সাইকেল, বাঁশের আসবাবপত্রের দাম কমছে। ৫ শতাংশ জিএসটি-এর আওতায় নিয়ে আসায় এগুলোর দাম কমেছে। পাশাপাশি দাম কমেছে এসি, কম্পিউটার মনিটর, প্রজেক্টর, ডিশওয়াশারের। জানা যাচ্ছে কিছু ক্ষেত্রে ৪,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত কমতে চলেছে দাম। পড়াশওনার ক্ষেত্রেও কমেছে দাম। মানচিত্র, চার্ট, গ্লোব, পেন্সিল, রঙিন পেন্সিল, বই, ইরেজার-এর দাম নিম্নমুখী।

স্বাস্থ্য ও বিমার ক্ষেত্রেও কমেছে দাম। জীবনদায়ী ওষুধের সঙ্গে চিকিৎসা সরঞ্জামের দাম কমেছে। পাশাপাশি থার্মোমিটার, অক্সিজেন, ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটারের দাম কমছে। এগুলো এখন করশূন্য। পাশাপাশি দাম কমতে চলেছে বাইক ও গাড়ির দাম। মারুতি সুজুকি আল্টো, সুইফট, ব্রেজা এবং ব্যালেনো সহ বিভিন্ন মডেলের দাম কমিয়েছে, যার মধ্যে ১.২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। কৃষিক্ষেত্রেও দাম কমেছে। পাশাপাশি সিমেন্ট, মার্বেল, গ্রানাইট, চুনের দাম কমেছে।

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী