জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছু দিন ধরেই। তারই মধ্যে এক পরিবারের বিরুদ্ধে তন্ত্রসাধনা করে ক্ষতি করার অভিযোগও তুলেছিলেন গ্রামেরই এক বাসিন্দা। সেই রাগ, ক্ষোভ আর সন্দেহের পরিণতি যে এতটা ভয়াবহ হতে পারে, তা হয়তো ভাবতে পারেনি কেউ। এই রাগ, ক্ষোভ ও হিংসার স্বীকার হল এক কিশোর। 

ঘটনাটি গুজরাতের সবরকাঁঠা জেলার একটি গ্রামের। হঠাৎই নিখোঁজ হয়ে যায় কেবলজি ঠাকোর নামের ওই কিশোরটি। বাড়ির লোকজন প্রথমে ভেবেছিলেন, হয়তো আশপাশেই কোথাও রয়েছে সে। সময় গড়াতে উদ্বেগ বাড়ে। শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না কিশোরটিকে। শেষ পর্যন্ত তদন্তে গ্রামেরই বাসিন্দা সাবনজি ঠাকোরের নাম উঠে আসে। অভিযোগ, কেবলজির বাবা অরবিন্দজি ঠাকোরের সঙ্গে জমি বিক্রি নিয়ে দীর্ঘ দিন ধরেই বিবাদ ছিল সাবনজির। ওই জমি তাঁকে বিক্রি করার জন্য চাপও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি অরবিন্দজির পরিবারের বিরুদ্ধে তন্ত্রসাধনার অভিযোগ তুলে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। পুলিশের অনুমান, সেই বিবাদ ও সন্দেহ থেকেই কেবলজিকে অপহরণ করা হয়। পরে একটি কুয়োয় ফেলে দেওয়া হয় শিশুটিকে। পরের দিন সেখান থেকেই উদ্ধার হয় তার দেহ।

আরও পড়ুনঃতেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

পুলিশের হাতে ধরা পড়ার পর জেরার মুখে ভেঙে পড়েন সাবনজি। কিশোরটিকে খুনের কথা তিনি স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। কিন্তু এখানেই শেষ নয়। এক বছর আগে কেবলজির দাদা অমিতজি ঠাকোরের দেহও দেবহোল নদী থেকে উদ্ধার হয়েছিল। তখন ঘটনাটি দুর্ঘটনা বলেই ধরা হয়েছিল। এখন সেই মৃত্যুকেও নতুন করে খতিয়ে দেখছে পুলিশ। দুই ভাইয়ের মৃত্যুর নেপথ্যে কি একই ব্যক্তি? নাকি কেবলই কাকতালীয়? উত্তর খুঁজছে তদন্ত।

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য