তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা তেলঙ্গানায়। হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত্যু হয়েছে ছ’জনের। মৃতদের মধ্যে পাঁচ জন মহিলা। ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ সুর্যাপেট জেলার জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। হায়দরাবাদ থেকে এলুরু হয়ে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় সামনে থাকা একটি কন্টেনার লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছ’জন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকারী দলের সাহায্যে বাসের ভিতর থেকে আহতদের বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিজয়ওয়াড়ায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। পুলিশের অনুমান, বাসের ধাক্কার আগেই কন্টেনার লরিটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরেছিল। এরপর বাসটি পিছন থেকে লরিটিতে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজকের রাশিফল: অবিবাহিতরা পঞ্চমীতেই মনের মানুষের দেখা পাবেন, কালো পোশাক পরা এড়ান

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা