মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: উত্তপ্ত ভারত-বাংলাদেশ সীমান্ত। সূত্রের খবর, মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াইয়ের খবর মিলেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে গুলি চালিয়েছে বিএসএফ । তারই পাল্টা জবাব দেওয়ার দাবি করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।   

মঙ্গলবার (১৯ মে) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে গুলি চালানোর কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সেনারা বিএসএফের ছোঁড়া গুলির পাল্টা জবাব দিয়েছে। তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করা হয়েছে। তবে দুই পক্ষের লড়াইয়ে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানানো হয়েছে। নতুন করে মেলেনি অশান্তির খবর। 

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজিবি জানিয়েছে, ঘটনার পর সীমান্তে নজরদারি  বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদেরও সীমান্তবর্তী এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জানিয়ে রাখা ভালো ভারত-পাকিস্তান সীমান্তের মতো বাংলাদেশ সীমান্তে সেইভাবে উত্তেজনা থাকে থাকে না। তবে ভারতীয় সেনারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়ে কড়া সতর্কতা অবলম্বন করে। 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?