সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের বহিঃপ্রকাশে নতুনত্ব আনতে গাড়িজুড়ে লিপস্টিকের চুমুর দাগ! দেখতে দেখতে সেই গাড়িই হয়ে উঠল এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। গাড়ির বডিতে এক-দুটি নয়, প্রায় ৩ হাজার ৪০০ টি চুমুর ছাপ। সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় গোয়ালিয়রের এই অদ্ভুত কাণ্ড। তবে প্রেমিকার দেওয়া ‘চুমুর উপহার’ শেষ পর্যন্ত গাড়ির মালিকের জন্য বেশ খরচসাপেক্ষ হয়ে দাঁড়ায়। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে গুনতে হল ৫ হাজার ৫০০ টাকার জরিমানা।

ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের থাটিপুর এলাকার। জানা গিয়েছে, গাড়ির মালিকের নাম আদিত্য শিকারওয়ার। স্থানীয় সূত্রে খবর, তাঁর প্রেমিকা বিদেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একটি ট্রেন্ড দেখে গাড়িটিকে অন্যরকমভাবে সাজানোর পরিকল্পনা করেন। সেই ভাবনা থেকেই গাড়ির গায়ে লিপস্টিক দিয়ে একের পর এক চুমুর ছাপ দেওয়া হয়। শুধু কয়েকটি দাগ নয়, গাড়ির বিভিন্ন অংশে হাজার হাজার লাল লিপস্টিকের ছাপ পড়ে যায়। প্রায় ৩৪০০টি চুমুর দাগ দিতে সাড়ে তিন থেকে চার ঘণ্টার মতো সময় লেগেছিল বলে জানা গিয়েছে। উদ্দেশ্য ছিল, গাড়িটিকে এমনভাবে সাজানো যাতে সেটি সবার নজর কাড়ে এবং দীর্ঘদিন মনে থাকে। সেই উদ্দেশ্য অবশ্য পূরণ হয়েছিল। গাড়িটি রাস্তায় নামতেই পথচারীদের নজর আটকে যায়। দূর থেকেই গাড়ির গায়ে অসংখ্য লাল দাগ চোখে পড়ছিল। অনেকেই দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করেন। পরে সেই ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঘটনাটি আরও বেশি নজর কাড়ে। 

আরও পড়ুন: মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

কেউ এই কাণ্ডকে প্রেম প্রকাশের মজার উপায় হিসেবে দেখেছেন, আবার কেউ গাড়ির এমন সাজসজ্জাকে প্রকাশ্য রাস্তায় অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছে যায় ট্রাফিক পুলিশের কাছেও। ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়ো খতিয়ে দেখে গাড়িটির নম্বরপ্লেট শনাক্ত করে ট্রাফিক পুলিশ। সেই নম্বরের সূত্র ধরেই গাড়ির মালিক এবং অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে থাটিপুর এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির মালিককে ডেকে পাঠিয়ে গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, গাড়ির এমন চেহারা নিয়ে রাস্তায় চলাচল ট্রাফিক নিয়মের পরিপন্থী। সেই কারণেই গাড়িটির বিরুদ্ধে জরিমানা করা হয়। প্রেমিকার দেওয়া হাজার হাজার চুমুর ছাপ শেষ পর্যন্ত বিনামূল্যে থাকেনি। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গাড়ির মালিককে ৫ হাজার ৫০০ টাকার চালজ কাটতে হয়। পুলিশের পদক্ষেপের পর নিজের ভুল মেনে নেন আদিত্য। এরপর গাড়ির গা থেকে একে একে লিপস্টিকের দাগ মুছে ফেলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিক নিজেই গাড়িটি পরিষ্কার করেন। পরে জল দিয়ে গাড়ির বাইরের অংশ ধুয়ে ফেলা হয়, যাতে রাস্তায় চলার সময় আর সেই লাল লিপস্টিকের দাগ দেখা না যায়। গোয়ালিয়র ট্রাফিক পুলিশের টিআই অভিষেক রঘুবংশী জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে লিপস্টিকের অসংখ্য দাগযুক্ত গাড়িটি নজরে আসে পুলিশের। নম্বরপ্লেটের সূত্র ধরে গাড়িটিকে শনাক্ত করে আটক করা হয় এবং মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়মভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে ৫৫০০ টাকার জরিমানা করা হয়েছে।

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় ৪ জন গ্রেফতার, চাঞ্চল্য এলাকায়

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা