মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মা-ছেলের সংসার। মাস দুয়েক আগে পুরীর কুম্ভারপাড়ার একটি বাড়িতে ভাড়া উঠেছিলেন তাঁরা। তারপর আচমকাই কয়েক দিন ধরে বৃদ্ধা মাকে আর দেখা গেল না। ছেলেকেও বাড়িতে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা বিষয়টি লক্ষ করলেও এমন ভয়াবহ পরিণতির কথা কেউ ভাবতে পারেননি।

সোমবার সেই রহস্যের পর্দা সরল রান্নাঘর থেকে আসা পচা গন্ধে। গন্ধ পেয়ে সন্দেহ হয় বাড়ির মালকিন মনোরমা সাহুর। খবর যায় পুলিশের কাছে। বাড়িতে গিয়ে রান্নাঘর পরীক্ষা করতেই পুলিশের নজরে আসে মেঝের একটি অংশ। সেখানে নতুন করে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছিল। সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর তদন্তকারী দলকে ডাকা হয়। তাঁদের উপস্থিতিতে মেঝের ওই অংশ ভাঙা হয়। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ মাটি সরাতেই বেরিয়ে আসে এক বৃদ্ধার পচাগলা দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও তাঁর পরিচয় সরকারি ভাবে নিশ্চিত হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে খুনের পর তাঁর দেহ রান্নাঘরের মেঝের নীচে পুঁতে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তাঁর ছেলে নিখোঁজ। ফলে সন্দেহের তির তাঁর দিকেই। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, ছেলে জগন্নাথের ভজনের একটি গানের স্টুডিয়োয় কাজ করতেন। বৃদ্ধা ভিক্ষা করে দিন কাটাতেন। মা-ছেলের মধ্যে বড় কোনও অশান্তির কথাও তাঁরা জানতেন না। তাই পরিচিত সেই বাড়ির রান্নাঘরের নীচ থেকে মায়ের দেহ উদ্ধারের ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃদ্ধার মৃত্যুর কারণ এবং ঘটনার নেপথ্যে কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ ছেলের সন্ধানেও তল্লাশি চলছে।

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় ৪ জন গ্রেফতার, চাঞ্চল্য এলাকায়

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা