জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলের ধারে মহিষ চরাতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়েছিলেন এক রাখাল। আচমকাই তাঁর দিকে তেড়ে আসে একটি বাঘিনি। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে, প্রাণ বাঁচানোই কঠিন হয়ে পড়েছিল তাঁর। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাখালের পাশে ঢাল হয়ে দাঁড়ায় তাঁর মহিষের পাল। বাঘিনিকে সামনে এগোতে দেখে একসঙ্গে তেড়ে যায় বেশ কয়েকটি মহিষ। শিং দিয়ে আক্রমণ করে তারা বাঘিনিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। মহিষগুলির সম্মিলিত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বাঘিনি। 

মধ্যপ্রদেশের বাঁধবগড় টাইগার রিজার্ভের পানপাথা কোর এলাকার বাঘড়ো বিটে  ঘটেছে অবিশ্বাস্য এই ঘটনা। বাঘিনের হামলার মুখে পড়া রাখালের জীবন রক্ষা করল তারই মহিষের পাল। জানা গিয়েছে, বাঘড়ো গ্রামের ৩৬ বছর বয়সি রাখাল রামনারেশ সিং তাঁর গবাদি পশু খুঁজতে গিয়ে অজান্তেই বাফার জোনের সীমানা পেরিয়ে  মূল এলাকায় ঢুকে পড়েন। সেখানে আচমকাই একটি বাঘিনি ও তার শাবকের মুখোমুখি হন তিনি। নিজের শাবক বিপদের মধ্যে রয়েছে মনে করে বাঘিনি রামনারেশের উপর হামলা চালায়। বাঘিনির আক্রমণে বিপদ বুঝে রামনারেশ সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন। তাঁর সেই ডাক শুনে মহিষের পাল ছুটে আসে। এরপর মহিষগুলি বাঘিনির দিকে তেড়ে গেলে পরিস্থিতি বদলে যায়। মহিষের আক্রমণাত্মক আচরণ দেখে বাঘিনি রামনারেশকে ছেড়ে শাবককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফলে বড় বিপদের হাত থেকে প্রাণে বেঁচে যান রাখাল। 

আরও পড়ুন: তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

এই ঘটনায় রামনারেশ আহত হয়েছেন। তাঁর হাতে লেগেছে চোট।  স্থানীয়রা তাঁকে দ্রুত মানপুরের সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাঁকে তাৎক্ষণিক সাহায্য হিসেবে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় নজরদারি বাড়িয়েছে বন দফতর। নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি বন্যপ্রাণীদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসী ও রাখালদের জঙ্গলে একা না যাওয়া এবং গবাদি পশু চরানোর সময় বিশেষ সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।  

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ