মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ভক্তদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি ধানবোঝাই ট্রাক। মুহূর্তের মধ্যে আনন্দের ধর্মীয় যাত্রা পরিণত হয় মৃত্যুমিছিলে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে (১৮ অক্টোবর) মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

রবিবার রাত দেড়টা নাগাদ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের চিনোর রোডে এই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তা দিয়েই শীতলা মাতা মন্দিরে যাচ্ছিলেন বহু পুণ্যার্থী। নবরাত্রি উপলক্ষে মন্দিরে ভক্তদের ভিড় থাকায় ওই রাস্তায় ভারী যান চলাচল নিষিদ্ধ ছিল। নিরাপত্তার জন্য বসানো হয়েছিল পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিনোরের দিক থেকে ধানবোঝাই একটি ট্রাক ওই রাস্তায় আসে। পুলিশ ট্রাকটিকে আটকানোর চেষ্টা করলেও ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় সেটি। এরপর রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচের দিকে নামতে থাকে ট্রাকটি। রাস্তার উপরে থাকা পুণ্যার্থীদের ধাক্কা মেরে সোজা গিয়ে ধাক্কা দেয় মন্দিরের বাইরের দেওয়াল ও প্রবেশদ্বারে। ট্রাকের নীচে চাপা পড়েন বহু মানুষ। ভেঙে পড়ে মন্দিরের প্রবেশদ্বারের একাংশও।

আরও পড়ুন: চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোয়ালিয়রের এক পুলিশ আধিকারিক জানিয়েছে, মোট ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছ’জনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁদের শরীরে একাধিক আঘাত ও হাড় ভাঙার মতো চোট রয়েছে। বাকিদেরও চিকিৎসা চলছে। দুর্ঘটনায় কর্তব্যরত দুই পুলিশকর্মীও আহত হয়েছেন।

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি