জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে গোটা দেশে আলোড়ন পড়ে যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনারের বিরোধীর কথা সামনে চলে আসে। ওই দৈনিকে প্রকাশিত খবরে অনুযায়ী জানা যায়, দেশের দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক যোশী মনে করেছেন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির বিষয়টি এখন আর কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের হাতে নেই। তাঁদের দ্বারা কোনওভাবে নিয়ন্ত্রিত হয় না। গোটা বিষয়টি নাকি নিয়ন্ত্রণ করেন কমিশনের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্না।

আরও পডুন: মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

এমনিতে প্রতিটি নির্বাচনী কেন্দ্রের ভোটার তালিকা তৈরি এবং সংরক্ষণের কাজের দায়িত্ব থাকে নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরও-দের কাছে। আগে ইআরওনেট সফ্টওয়্যারে ভোটার তালিকা থাকত। এখন তা থাকে ‘ইসিআইনেট’-এ। ভোটার তালিকায় নাম সংযোজন এবং বাদ দেওয়ার কাজে ইআরও-দের ক্ষমতা হ্রাস করা হয়েছে কি না, তা নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছিলেন দুই নির্বাচন কমিশনার। নাম না করে তাঁদের অভিযোগের মূল কেন্দ্রে ছিলেন সীমা খান্না। এবার সেই নির্বাচন কমিশনারের আধিকারিকের বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সে মহুয়া জানিয়েছেন, তিনি সীমা খান্নার বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে এফআইআর দায়ের করবেন পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা। তেমনটাই জানিয়েছেন মহুয়া। যদি ৫ অক্টোবরের মধ্যে সীমা খান্নার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয় তাহলে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন বলে জানিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ। এর আগে এসআইআর বিতর্কে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছিলেন মহুয়া।

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই