মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নিয়মে বড়সড় বদল আনল সরকার। নতুন লাইসেন্সের ক্ষেত্রে ‘নতুন সাইট’ এবং ‘বিদ্যমান সাইট’-এর সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি কোনও মদের দোকান বন্ধ হয়ে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে সেই জায়গায় ফের নতুন করে লাইসেন্স পাওয়ার সুযোগও থাকছে। পশ্চিমবঙ্গ আবগারি বিধি, ২০০৩-এ সংশোধন এনে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

নয়া বিধিতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দূরত্বের মাপকাঠিতে। এত দিন শহর ও শহরতলিতে ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে মদের দোকানের ন্যূনতম দূরত্ব ১,০০০ ফুট, অর্থাৎ প্রায় ৩০৫ মিটার রাখার নিয়ম ছিল। নতুন লাইসেন্সের ক্ষেত্রে সেই দূরত্ব কমিয়ে ৫০০ মিটার করা হয়েছে। তবে পুরনো বা ইতিমধ্যে চালু থাকা মদের দোকানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। পুরসভার বাইরের এলাকায় অবশ্য দূরত্বের মাপকাঠি এক কিলোমিটারই থাকছে। নতুন নিয়মে এফএল ট্রেড লাইসেন্স থাকা ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত মেনে নতুন সাইটে ৪(ই) শ্রেণির খুচরো মদের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করা জায়গাটি নিয়ম মেনে হচ্ছে কি না, তা প্রথমে খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট জেলার কালেক্টর। আপত্তি বা বিধিনিষেধ না থাকলে আবেদনটি আবগারি কমিশনারের অনুমোদনের জন্য পাঠানো হবে।

আরও পড়ুনঃ ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এছাড়াও শপিং মল ও বড় শপিং সেন্টারে থাকা বিয়ার, এলএবি এবং ওয়াইনের দোকানের লাইসেন্সের ক্ষেত্রেও কয়েকটি সংশোধন আনা হয়েছে। ব্যবসায়ীদের একাংশের মতে, নয়া বিধিতে লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আরও স্পষ্ট হলে তাঁরা উপকৃত হবেন।

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের