হামিরপুরে নির্মাণাধীন সেতু ভেঙে মৃত ৬ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: তাসের ঘরের মতো মুহূর্তে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু। বিহার ও জন্মুর পর এবার উত্তরপ্রদেশের হামিরপুরে ধসে পড়ল নির্মাণাধীন একটি বিশাল সেতুর অংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক শ্রমিক। এখনও অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেতওয়া নদীর উপর মোরা কান্দার ও কুরারা এলাকাকে সংযুক্ত করার জন্য একটি নতুন সেতুর নির্মাণকাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই এলাকায় প্রবল ঝড় ও দমকা হাওয়া শুরু হয়। সেই সময় নির্মাণাধীন সেতুর একটি বড় অংশ বিকট শব্দে ভেঙে নদীর ধারে ধসে পড়ে। ঘটনাস্থলে কর্মরত শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। এই দুর্ঘটনায় অন্তত ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ভারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার চেষ্টা চলছে। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়।

আরও পড়ুন: গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক সেতু দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশের বিভিন্ন জায়গায়।কিছুদিন আগেই বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর উপর নির্মিত বিক্রমশীলা সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। যদিও দ্রুত প্রশাসনিক তৎপরতায় সেখানে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়াও, গত ১ মে জম্মুর বানতালাব এলাকায় নির্মাণাধীন একটি সেতুর স্তম্ভ ধসে পড়ার ঘটনাতেও বহু শ্রমিক হতাহত হন। পরপর এই ধরনের দুর্ঘটনা নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা