গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাতের গির অরণ্যে সংক্রামক ব্যাধি ব্যাবেসিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ছয়টি সিংহ মারা গিয়েছে। আরও ১৭টি সিংহকে বিশেষ  পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগাক্রান্ত ওই ১৭টি সিংহকে চিকি‍ৎসার জন্য জামভালা ও জসধর উদ্ধার কেন্দ্র এবং অন্য একটি স্থানে রাখা হয়েছে।

গুজরাতের প্রধান বনপাল জয়পাল সিংহ বৃহস্পতিবার (২৮ মে) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গির অরণ্যের পশ্চিমপ্রান্তের যে ছয় সিংহের মৃত্যু হয়েছে তার মধ্যে পাঁচটির বয়স ১ থেকে ২ বছরের মধ্যে। আর একটির বয়স ২-৩ বছর। আগেই দুটি শাবক ও দুটি প্রায়-প্রাপ্তবয়স্ক সিংহসহ মোট চারটির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গতকাল বুধবার আরও দুটি শাবক মারা গিয়েছে। এছাড়াও ১৭টি সিংহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘গির অভয়ারণ্যে  আনুমানিক ৮৯১টি এশীয় প্রজাতির সিংহ রয়েছে এবং তাদের প্রায় ৪০ শতাংশ সংরক্ষিত এলাকায় বসবাস করে। বন বিভাগের কর্মীরা গত এপ্রিল মাস থেকে গ্রামগুলিতে বিচরণকারী প্রায় ৫০০টি সিংহের ওপর নজর রেখে চলেছেন এবং তাদের কৃমির ট্যাবলেট দিয়েছেন। যে সংক্রামক ব্যাধিতে সিংহগুলি মারা গিয়েছে সেই  বেবেসিয়াইস এমন একটি রোগ যা পোকার কামড় থেকে ছড়ায়। এর ফলে ফ্লু-এর মতো উপসর্গ দেখা দেয় এবং এটি গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। ওই ব্যাকটেরিয়া লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়।

গুজরাতের গির অভয়ারণ্য এশীয় সিংহের শেষ প্রাকৃতিক আবাসস্থল হিসাবে বিশ্বব্যাপী সমাদৃত। সিংহ ছাড়াও ওই অরণ্যে চিতাবাঘ, হায়না, শেয়াল, কুমির এবং বহু প্রজাতির পাখির বাসস্থান। কয়েক দশক ধরে সংরক্ষণ প্রচেষ্টা সিংহের সংখ্যাকে পুনরুদ্ধার করতে সাহায্য করেছে, যা এই অঞ্চলটিকে ভারতের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। প্রতিদিনই বহু দেশ-বিদেশের বহু পর্যটক জঙ্গল সাফারি করতে যান গির অভয়ারণ্যে।

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী