নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় এবার আদালতের দ্বারস্থ প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিতেই রাজ্যসভার সাংসদ হরভজনের নিরাপত্তা তুলে নেয় পঞ্জাব সরকার। এবার পঞ্জাবের আম আদমি পার্টির সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজ, বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছেন হরভজন। নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে এদিন তিনি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই আদালত তাঁর মামলাটি গ্রহণ করেছে। সঙ্গে কেন্দ্রীয় সরকার, পঞ্জাব সরকারকে এই বিষয়ে একটি নোটিস পাঠিয়েছে। কেন হরভজনের নিরাপত্তা প্রত্যাহার করা হল, সেই বিষয়ের জবাব তলব করা হয়েছে আদালতের তরফে। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।

আরও পডুন: ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

রাঘব চাড্ডার পিছু পিছু বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তারপরেই তাঁর নিরাপত্তা কেড়ে নেয় পঞ্জাবের আপ সরকার। যদিও সেই খবর সামনে আসতেই টার্বুনেটরকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হরভজনের নিরাপত্তায় এবার থেকে মোতায়েন থাকবে সিআরপিএফ। এমনটাই অমিত শাহের দফতরের তরফে ঘোষণা করা হয়। হরভজনের ক্ষেত্রে দিল্লি ও পঞ্জাবে নিরাপত্তা দেবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া সিআরপিএফ। তাঁর বাড়িতেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই ঘোষণা করা হয়েছিল শাহের দফতরের তরফে। তারপরেও রাজ্য সরকারের নিরাপত্তা চাইতে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার। এখন এটাই দেখার পঞ্জাব সরকার এর জবাবে কী উত্তর দেয়।

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা