আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Haryana assembly elections: হরিয়ানায় আপ- কংগ্রেস জোট নিয়ে তুঙ্গে জটিলতা

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন।  তা নিয়ে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। এই আবহে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। হরিয়ানা নির্বাচনে জোট বাঁধছে না আম আদমি পার্টি এবং কংগ্রেস। কারণ, দুই দলই আসন ভাগাভাগি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

সূত্রের খবর,  হরিয়ানায় নির্বাচনে লড়ার  জন্য ১০টি আসন দাবি করেছিল আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেস তা দিয়ে রাজি হয়নি। তাই  কংগ্রেস যদি আম আদমি পার্টিকে আসন দিতে রাজি না হয়, তাহলে আপ ৫০টি আসন থেকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে একাই লড়াই করার সিদ্ধান্ত  নেবে। তবে এখন পর্যন্ত এই নিয়ে দুই দলের তরফ থেকে এই বিষয়  কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য,  হরিয়ানা বিধানসভা নির্বাচন হবে ৫ অক্টোবর। এক দফায় ৯০টি আসনেই ভোট হবে। এরআগে ১ অক্টোবর হরিয়ানায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে একটি প্রাচীন উৎসব থাকায় পিছিয়ে দেওয়া হয় নির্বাচনের দিনক্ষণ। অন্যদিকে গত বিধানসভা  নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরে দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি জোটে সরকার গঠন করে। তবে এই বছরের মার্চে বিজেপি ও জেজেপির জোট ভেঙে যায়। বর্তমানে হরিয়ানায় এনডিএ-র  ৪৩ টি আসন এবং ইন্ডিয়া জোটের ৪২ টি আসন রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, আফ্রিকান ছাত্রের প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ