পদত্যাগপত্র জমা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনার অবসান। মঙ্গলবার পদত্যাগ পত্র জমা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এরপরেই পুরো মন্ত্রীসভা পদত্যাগ  করে। একথায় এই পদত্যাগের ফলে লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় ফাটল ভারতীয় জনতা পার্টি (BJP) এবং জননায়ক জনতা পার্টির (JJP) শিবিরে। সূত্রের খবর, মনোহর লাল খট্টর জায়গায় নয়াব সাইনি বা সঞ্জয় ভাটিয়া মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।  জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে পারেন মনোহর লাল খট্টর। সেই জন্যই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন।

সূত্রের খবর, দুপুর ১টা নাগাদ হরিয়ানা রাজভবনে পৌঁছবেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক ছাড়াও নির্দল বিধায়কদের সমর্থনও রাজভবনে পৌঁছবেন। হরিয়ানা রাজভবনের ভিতরে কনফারেন্স রুমে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। তবে কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তা এখন জানা যায়নি। হরিয়ানায় মুখ্যমন্ত্রী পদে কে বসছেন সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

 উল্লেখ্য,  বিজেপি ও জেজেপির মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের পদত্যাগ নিয়ে শুরু হয় জল্পনা। এই পদত্যাগ প্রসঙ্গে  নির্দল বিধায়ক নয়ন পাল রাওয়াত মঙ্গলবার দাবি করেছেন যে,’  বিজেপি এবং জননায়ক জনতা পার্টির মধ্যে জোট ভেঙে গেছে। তাই পদত্যাগ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।‘ সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই হরিয়ানায় চাপে পড়ল গেরুয়া শিবির।

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস