দেরাদুনে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় ছড়িয়ে মুণ্ডুহীন দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটল দেরাদুনে। গভীর রাতে  ওএনজিসি চকে একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি  সংঘর্ষ হয়। আর তাতে প্রাণ হারিয়েছেন ৬ জন। ইতিমধ্যেই এই দুর্ঘটনার  হাড়হিম করা  ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একটি ট্রাক দ্রুত গতিতে এসে একটি গাড়িকে আচমকাই ধাক্কা মারে। আর তাতে গাড়িটি  দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার পর গাড়ির ভিতরে থাকা যাত্রীদের দেহ টুকরো টুকরো হয়ে  মুণ্ডুহীন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তার ওপর।

জানা গিয়েছে, সাতজন বন্ধু মিলে গাড়ি করে একটি পার্টি থেকে ফিরছিল। আর তখনই ঘটে এই দুর্ঘটনা। নিহতরা হলেন- কুণাল কুকরেজা (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪), নভ্যা গোয়েল (২৩), কামাক্ষী (২০) এবং গুনীত (১৯)। পুলিশ জানিয়েছে, সপ্তম ব্যক্তি সিদ্ধেশ আগরওয়াল (২৫)। তবে এই দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা  একজন ব্যক্তি প্রাণে বেঁচে আছেন বলে খবর।

এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানান হয়েছে, নিহতদের মধ্যে বেশির ভাগজনই দেরাদুনের বাসিন্দা। তবে কী করে এমন দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।  ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।   

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?