তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণের শেষ সোমবার (১৭ অগস্ট) তারাপীঠে ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে ৯ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় তদন্তে আরও বড় পদক্ষেপ পুলিশের। এবার গ্রেফতার করা হল হোটেল মালিককে। এর আগে সোমবারই হোটেল মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল।    

সোমবার ভোরে তারাপীঠের মন্দিরের কাছের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় আগুন ও ধোঁয়ার মধ্যে আটকে পড়েন বহু পুণ্যার্থী। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। শেষ পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মেঘালয়ের একটি পরিবারের পাঁচ সদস্য এবং আলিপুরদুয়ারের বাসিন্দারাও ছিলেন। প্রাথমিক তদন্তে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে শর্ট সার্কিটের কথা উঠে এসেছে। তবে হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, জরুরি পরিস্থিতিতে অতিথিদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা ছিল কি না সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। অগ্নিকাণ্ডের পর হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই প্রথমে মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। তদন্ত এগোতেই এবার হোটেলের মালিক প্রবীর কুমার পালকে গ্রেফতার করল পুলিশ।  

আরও পড়ুন:  ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

এই মর্মান্তিক ঘটনার পর তারাপীঠের হোটেল, লজ ও হোমস্টেগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। আগামী দিনে বড় ধর্মীয় সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে হোটেলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার