লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির লালকেল্লা চত্বরে ২০২৫ সালের নভেম্বরে হওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণ নিয়ে এবার বড় তথ্য সামনে আনল রাষ্ট্রসংঘ। বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির মনিটরিং টিমের সাম্প্রতিক রিপোর্টে এই হামলার সঙ্গে আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর যোগসূত্রের কথা বলা হয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, লালকেল্লা এলাকায় হওয়া ওই বিস্ফোরণের পিছনে AQIS-কে দায়ী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আল-কায়দার নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দল। বিশেষ করে বাংলাদেশে সংগঠনটির কার্যকলাপ বাড়ানোর চেষ্টা এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতার বিষয়ে সতর্ক করা হয়েছে। এর আগে ভারতের তদন্তেও হামলার সঙ্গে আল-কায়দা-ঘনিষ্ঠ আনসার গজওয়াত-উল-হিন্দ (AGuH) মডিউলের যোগসূত্র উঠে এসেছিল। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) মে মাসে এই মামলায় ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ৭,৫০০ পাতার চার্জশিট জমা দেয়। তদন্তকারীদের দাবি ছিল, অভিযুক্তরা AQIS-এর সঙ্গে যুক্ত AGuH মডিউলের অংশ ছিল।

আরও পড়ুন:  দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা 

তদন্তে আরও জানা যায়, এই মডিউল হামলার প্রস্তুতি হিসেবে বিস্ফোরক, রকেট-ভিত্তিক ডিভাইস এবং ড্রোন-সম্পর্কিত প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছিল। NIA-র তদন্তে প্রযুক্তির অপব্যবহারের বিষয়টিও সামনে আসে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জঙ্গি নেটওয়ার্কগুলি এখন বড় সংগঠনের বদলে ছোট ছোট সেল এবং ছড়ানো নেটওয়ার্কের মাধ্যমে কাজ করার দিকে বেশি জোর দিচ্ছে। শুধু তাই নয়, জঙ্গি কার্যকলাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সম্ভাব্য ব্যবহার নিয়েও সতর্ক করেছে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দল। অর্থাৎ প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে সন্ত্রাসবাদী সংগঠনগুলিও নতুন কৌশল গ্রহণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল