চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলে দিঘা-পুরী যাওয়া আরও সহজ, পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের

নিজস্ব প্রতিনিধি: পুজোর পর এবার হোলি উৎসবেও যাত্রীস্বার্থে বড় সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। হোলির সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দিতে একাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মার্চ মাসজুড়ে বিভিন্ন রুটে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে, যাতে উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, শালিমার ও সাঁতরাগাছি থেকে শুরু করে দিঘা, পুরী, আজমের, ইয়েলাহাঙ্কা, এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাতিয়া এবং দুর্গ-এই সব গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন চালানো হবে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বেশ কয়েকটি পরিষেবার মেয়াদও বাড়ানো হয়েছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রী এবং সমুদ্রগামী পর্যটকদের সুবিধার দিকে নজর দিয়েছে রেল।

আরও পড়ুন: আন্তর্জাতিক তকমা পেল বাংলার চাল, রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী

ঘোষণা অনুযায়ী, হাতিয়া-দুর্গ স্পেশাল (০৮১৮৫) এবং দুর্গ-হাতিয়া স্পেশাল (০৮১৮৬) আগামী ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। আপ লাইনে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার এবং ডাউন লাইনে বুধবার ও শুক্রবার ট্রেন দু’টি চলাচল করবে। পাশাপাশি শালিমার-ভঞ্জপুর, ভঞ্জপুর-শালিমার, ভঞ্জপুর-পুরী, পুরী-ভঞ্জপুর, শালিমার-পুরী ও পুরী-শালিমার রুটেও নির্দিষ্ট দিনে স্পেশাল ট্রেন চালানো হবে।

যারা সমুদ্র ভালোবাসেন সেই সমস্ত যাত্রীদের জন্য সাঁতরাগাছি-দিঘা ও দিঘা-সাঁতরাগাছি রুটে অতিরিক্ত বিশেষ ট্রেন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সাঁতরাগাছি-ইয়েলাহাঙ্কা, শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, সাঁতরাগাছি-আজমের এবং আজমের-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন পরিষেবা বজায় থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের শুরু থেকে মাসের শেষ পর্যন্ত নির্ধারিত দিন অনুযায়ী এই ট্রেনগুলি চলবে। যাত্রীদের ভিড় এড়াতে এবং নিশ্চিন্তে যাত্রা নিশ্চিত করতে আগেভাগেই টিকিট সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ