চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আন্তর্জাতিক তকমা পেল বাংলার চাল, রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: গোবিন্দভোগ-সহ পশ্চিমবঙ্গের তিনটি সুগন্ধী চাল এবং রাজ্য সরকারের একটি বিশেষ কৃষি প্রকল্প আন্তর্জাতিক স্তরে বিরল স্বীকৃতি পেল। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে এই স্বীকৃতি পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাজ্য সরকার। বুধবার সমাজমাধ্যমে বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান বাংলার গ্রামাঞ্চলের মানুষ ও কৃষকদের প্রতি উৎসর্গ করেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠন (এফএও) পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সুগন্ধী চাল-গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি ও কনকচূড়-কে খাদ্য সংস্কৃতির ‘হেরিটেজ’ বা ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে রাজ্য সরকারের আন্তর্বিভাগীয় কৃষি প্রকল্প ‘মাটির সৃষ্টি’। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমাঞ্চলের রুক্ষ ও অনাবাদি জমিকে আধুনিক কৌশলে চাষের উপযোগী করে তোলা হয়েছে।

আরও পড়ুন: বাবা হিন্দু, ছেলে মুসলিম, কোনো নথি ছাড়াই কীভাবে মিলল ‘গ্রিন সিগন্যাল’? এবার নজরে AERO

২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকার ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের সূচনা করে। ভূমি, সেচ ও পঞ্চায়েত দফতরের যৌথ উদ্যোগে একফসলি ও অনাবাদি জমিতে নতুন করে চাষাবাদের পথ খুলে দেওয়া হয়। জমির আশপাশে পুকুর খনন, সেচব্যবস্থা গড়ে তোলা এবং মাটির গুণগত মান উন্নত করার মাধ্যমে কৃষির সম্ভাবনা বাড়ানো হয়েছে। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।

এই প্রকল্পকে প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এফএও-র ডিরেক্টর জেনারেলের পাঠানো শংসাপত্র সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই সম্মান আসলে বাংলার কৃষকদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি। উল্লেখ্য, গোবিন্দভোগ চাল বর্ধমান, হুগলি, নদিয়া, বাঁকুড়া ও বীরভূমে জনপ্রিয়। তুলাইপাঞ্জির চাষ মূলত উত্তর দিনাজপুরে এবং কনকচূড়ের উৎপাদন দক্ষিণ ২৪ পরগনায় বেশি। আন্তর্জাতিক স্বীকৃতির ফলে বাংলার এই ঐতিহ্যবাহী চাল ও কৃষি উদ্যোগের মর্যাদা আরও এক ধাপ বাড়ল।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ