চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯ তলা থেকে মরণঝাঁপ! আইআইটি বম্বেতে ফের ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

courtesy google

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা মুম্বইয়ের বোম্বে ক্যাম্পাসে! অভিযোগ, প্রতিষ্ঠানের এক পড়ুয়া হোস্টেল ভবনের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় গোটা ক্যাম্পাস জুড়ে শোক ও স্তব্ধতা নেমে এসেছে।

নিহত ছাত্রের নাম নমন আগরওয়াল। তিনি আইআইটি বম্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কর্তৃপক্ষ সূত্রে খবর, নমনের বাড়ি রাজস্থানের যোধপুরে। পড়াশোনায় মেধাবী এই ছাত্রের এমন পরিণতিতে সহপাঠী, শিক্ষক এবং কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: মহিলাদের সুরক্ষায় এবার বিশেষ ডেস্ক বারুইপুর থানায়, সাইবার জাল রুখতেও চালু নতুন সেল

ঘটনার পরপরই ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। গুরুতর আহত অবস্থায় নমনকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত্র বলে ঘোষণা করেন। কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে পোয়াই থানার পুলিশ ক্যাম্পাসে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে। পাশাপাশি, পড়ুয়ার বন্ধু-বান্ধব, হোস্টেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা চলছে।

এই ঘটনার জেরে আইআইটি বম্বে ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য ও পড়ুয়াদের মানসিক চাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের তরফে শোকপ্রকাশের পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ