মহিলাদের সুরক্ষায় এবার বিশেষ ডেস্ক বারুইপুর থানায়, সাইবার জাল রুখতেও চালু নতুন সেল

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের সুরক্ষা জোরদার করা এবং ক্রমবর্ধমান সাইবার প্রতারণা মোকাবিলার লক্ষ্যে একগুচ্ছ নতুন উদ্যোগ নিল বারুইপুর থানার পুলিশ। সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে ও দ্রুত পরিষেবা দিতে থানায় চালু করা হল আলাদা সাইবার সেল এবং মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই নতুন ব্যবস্থার সূচনা করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত।

উদ্বোধনের পর অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত জানান, অনেক ক্ষেত্রেই মহিলারা থানায় এসে নিজের সমস্যা বা অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সামাজিক সংকোচ, ভয় কিংবা অস্বস্তির কারণে বহু অভিযোগ চালু করা হয়েছে। এখানে শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরাই দায়িত্বে থাকবেন, যাতে অভিযোগকারীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের কথা বলতে পারেন।

আরও পড়ুন: শিলিগুড়িতে তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেললাইন, বদলে যাবে উত্তরবঙ্গের মানচিত্র, বড় ঘোষণা রেলমন্ত্রীর

অন্যদিকে, ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণা ঘটনাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা মোকাবিলায় বারুইপুর থানায় গঠন করা হয়েছে পৃথক সাইবার সেল। থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার জানান, সাইবার অপরাধের ক্ষেত্রে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতারণার শিকার হওয়ার পর যত দ্রুত পুলিশকে জানানো যায়, টাকা উদ্ধারের সম্ভবনাও ততটাই বাড়ে। সেই কারণেই এই সাইবার ডেস্ক ২৪ ঘন্টা চালু থাকবে এবং অভিযোগ পেলেই পদক্ষেপ নেওয়া হবে।

এর পাশাপাশি, গত কয়েক মাসে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া প্রায় ২৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ। এমনকি সম্প্রতি সাইবার প্রতারণায় লক্ষাধিক টাকা খোয়ানো এক তরুণীকে উদ্ধার করা টাকার বড় অংশ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বারুইপুর পুলিশের এই সক্রিয়তা ও মানবিক উদ্যোগে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক