গ্রামের একটি সাধারণ বাড়ির আলমারির দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ , গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ গ্রামের বাড়ি। ঘরের কোণে রাখা কাপড়ের আলমারি দেখেও সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু সেই আলমারির আড়ালেই লুকিয়ে ছিল এক গোপন পথ। ওই গোপন পথ সরাসরি পৌঁছে দিচ্ছিল মাটির নিচের গোপন ঘরে। আর সেখানেই চলছিল অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। উত্তরপ্রদেশের মেরঠে  পুলিশের অভিযানে সামনে এল চাঞ্চল্যকর এই ঘটনা। যাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মেরঠের ইঞ্চৌলি থানার অন্তর্গত খরদৌনি গ্রামে গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে একটি বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে ঘরের আলমারির নীচে লুকোনো একটি গোপন দরজার সন্ধান মেলে। সেই পথ ধরে পৌঁছনো যায় একটি গোপন বেসমেন্টে, যেখানে রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্র তৈরির কাজ। অভিযানে মূল অভিযুক্ত ইমরান-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে কুলদীপ, নরেন্দ্র এবং ১৯ বছরের উমঙ্গ ঠাকুর ওরফে দেব, যে নিজেকে বিসিএ-র ছাত্র বলে পরিচয় দিত। পুলিশের দাবি, এই চক্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে অস্ত্র পাচারের নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

আরও পড়ুনঃ ১৫ টাকার কলা কিনতে গিয়ে দিলেন ১৫১৫ টাকা! সততার নজির গড়লেন ফল বিক্রেতা

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পাঁচটি তৈরি দেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কাঁচামাল এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। তদন্তকারীদের অনুমান, বহু জেলায় এই অস্ত্র পাচার করা হত। এসপি অভিজিৎ কুমার জানান, আধুনিক প্রযুক্তির সাহায্যে গোপনে এই চক্র নিজেদের নেটওয়ার্ক চালাত। ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এদিকে, পৃথক আরেক অভিযানে মেরঠ কোতোয়ালি পুলিশ দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকেও উদ্ধার হয়েছে একাধিক অবৈধ পিস্তল ও দেশি বন্দুক। পুরো ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন এই চক্রের আরও বড় যোগসূত্র খুঁজে দেখছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম