Loading live market data...
Loading active stocks...
Connecting...

নারী নিরাপত্তা খতিয়ে দেখতে ৩ ঘণ্টা ধরে গোপন অভিযান, জানেন কে এই সাহসী মহিলা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত তখন সাড়ে বারোটা। হায়দরাবাদের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে এসেছে। দিলসুখনগরের বাসস্টপে হলুদ আলোয় একা দাঁড়িয়ে এক মহিলা-হাতে মোবাইল, পরনে সাধারণ সালোয়ার কামিজ। দেখলে মনে হবে, হয়তো রাতের শেষ বাসের অপেক্ষায় রয়েছেন তিনি। কিন্তু সেই রাতের নীরবতার আড়ালে চলছিল এক গোপন অভিযান, যা পরে নাড়িয়ে দেয় গোটা শহরকে।

কারণ ওই মহিলা সাধারণ কেউ নন। তিনি বি. সুমাথি -হায়দরাবাদের মালকাজগিরির নতুন পুলিশ কমিশনার। দায়িত্ব নেওয়ার পরই তিনি সিদ্ধান্ত নেন, নারীদের নিরাপত্তার বাস্তব চিত্র জানতে হলে অফিসে বসে নয়, নামতে হবে রাস্তায়। আর সেই ভাবনা থেকেই শুরু হয় এই আন্ডারকভার অভিযান। ১ মে গভীর রাতে ছদ্মবেশে তিনি দাঁড়ান দিলসুখনগর বাসস্টপে। আশপাশে সাধারণ পোশাকে মোতায়েন ছিল পুলিশ টিম। কেউ বুঝতেই পারেনি, যাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যাচ্ছে, তিনিই শহরের শীর্ষ পুলিশ আধিকারিক।

আরও পড়ুনঃ ছক কষেই খুন শুভেন্দুর আপ্ত সহায়ককে! ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো, ঘটনাস্থলে CID

পরবর্তী তিন ঘণ্টায় প্রায় ৪০ জন পুরুষ তাঁর কাছে আসে। কেউ কথা বলার চেষ্টা করে, কেউ অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকে, আবার কয়েকজনের আচরণ ছিল সন্দেহজনক। পুলিশের দাবি, অনেকেই মদ্যপ অবস্থায় ছিল, কেউ কেউ আবার গাঁজার নেশাতেও ছিল বলে সন্দেহ। পরিস্থিতি সীমা ছাড়ালেই সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে সাদা পোশাকের পুলিশ। কয়েকজনকে আটক করা হয়, অনেককে সতর্ক করে কাউন্সেলিংও করা হয়।এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল, গভীর রাতে একা থাকা নারীরা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, তা সরাসরি অনুভব করা। সেই অভিজ্ঞতা থেকেই উঠে আসে এক কঠিন বাস্তব-রাস্তায় নারীদের নিরাপত্তা শুধু অপরাধের ভয় নয়, অশালীন দৃষ্টি, অযাচিত কথা ও মানসিক চাপের সঙ্গেও জড়িয়ে। বি. সুমাথি’র এই পদক্ষেপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই একে ‘নারী নিরাপত্তার বাস্তব পরীক্ষা’ বলে উল্লেখ করেছেন। 

প্রেশার কুকারে ২ সিটিতেই বানান তুলতুলে রসগোল্লা, দোকানের মিষ্টিও হার মানবে

সহকর্মীকে বিশ্বাস করে স্বপ্নের চাকরির সুযোগ হারালেন ইন্টার্ন বন্ধু! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

বঙ্গে পদ্ম ফুটতেই ‘দলবদলু’? বিজেপির সদস্যপদ ‘রিনিউ’ বিতর্কে কী বললেন রূপাঞ্জনা?

বাড়ির বাধানিষেধে অতিষ্ঠ হয়ে পরিবারের সঙ্গে যা করলেন তরুণী…

শচিনের সঙ্গে ভারতীয় দলে অভিষেক, কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন এই ফাস্ট বোলার

পাঞ্জাবে অর্থ পাচার এবং জিএমএডিএ দুর্নীতিতে ইডির বড় পদক্ষেপ, তল্লাশি ১২টি স্থানে

মালদায় বিজেপি সমর্থককে কুপিয়ে ‘খুন’, আহত আরও ২

চন্দ্রনাথ হত্যা তদন্তের নজর এলাকার সিসিটিভিতে, গঠন ৩ সদস্যের টিম

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান