মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ‘আত্মনির্ভর ভারতে’ নারী হেনস্থা বন্ধের কোনও লক্ষণ-ই নেই। এবার অসমের রাজধানী গুয়াহাটির এক নৈশক্লাবে এক তরুণীকে ধাক্কা মেরে বের করে দেওয়ার পর বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল বাউন্সারদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ন্যক্কারজনক ঘটনার এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শোরগোল পড়ে যেতেই মামলা দায়ের করেছে পুলিশ। যদিও মহিলাকে হেনস্থা ও মারধরের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা নিয়ে মুখ খোলেনি খাকি উর্দিধারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে গুয়াহাটির খানাপাড়ার ‘লোকালস’ (Locals) ক্যাফে অ্যান্ড লাউঞ্জে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘এক মহিলা বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন এবং অন্য দুজন মহিলা তাঁকে ক্রমাগত লাথি মারছেন। হামলাকারীদের সঙ্গে বেশ কয়েকজন পুরুষও রয়েছেন।’ ভাইরাল হওয়া অন্য একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেঝেতে শুয়ে পড়া মহিলাকে তোলার চেষ্টা করছেন অন্য এক মহিলা। ঠিক তখনই একটি গাড়ি এসে তাঁদের আড়াল করে দিচ্ছে।’ বিবস্ত্র করে মারধর করা মহিলার পরিচয় এখনও জানা যায়নি। ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম’।

‘লোকালস’ (Locals) ক্যাফে অ্যান্ড লাউঞ্জে ঘটনার সময়ে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, নৈশক্লাবের ভেতরেই নির্যাতিতা মহিলাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয় এবং বিবস্ত্র করার পর মারধর করা হয়। হামলাকারীদের মধ্যে পুরুষ ও মহিলা বাউন্সার ছিলেন। পরবর্তীতে নির্যাতিতাকে ক্লাবের চারতলা থেকে নিচে নামিয়ে আনা হয়। কী কারণে মহিলাকে মারধর করা হয়েছে, মারধরের আগে ঠিক কী ঘটেছিল, তাও জানা যায়নি। সংবাদকর্মীরা যখন নৈশক্লাবটিতে পৌঁছান, তখন সেটি বন্ধ ছিল। ক্লাব কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

৪ অক্টোবরে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কপাল খুলছে ৪ রাশির জাতকদের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল