মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ নীতি বলতে বোঝেন অন্য রাষ্ট্রনেতাকে জড়িয়ে ধরা। গতকাল, বৃহস্পতিবার নয়াদিল্লিতে এমনই বেনজির খোঁচা দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি মোদির বিদেশনীতি বোঝাতে গিয়ে প্রয়াত দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরেন, আর রাহুল বলেন, ‘বিদেশ নীতি মানে রাষ্ট্রনেতাদের স্রেফ জড়িয়ে ধরা! এই আইডিয়া উনি কোথা থেকে পেলেন?’ সেই সঙ্গে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে আলিঙ্গন করেও দেখান তিনি। এরপর সন্দীপ বলেন, ‘মেলোনি ভেবে জড়িয়ে ধরেন না তো?’ জবাবে রাহুল বলেন, ‘আমি এতদূর ভেবে দেখিনি ব্যাপারটা।’ আর এই ঘটনার পর দেশজুড়ে তীব্র নিন্দা ছড়িয়ে পড়েছে। রাহুল ও কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের আচরণে ক্ষুব্ধ দেশবাসী। বিজেপির তরফে তো রাহুলকে নানা কটূকথা বলা হচ্ছে। এর মাঝেই ক্ষোভপ্রকাশ করল বিদেশমন্ত্রক।

আরও পডুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

আজ, শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাহুলদের আচরণকে খণ্ডন করেন। সেই বিষয়ে বলেন, ‘ইতালির সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ইতালির সঙ্গে আমাদের সম্পর্ক সব দিক থেকেই সম্প্রসারিত ও সুদৃঢ় হয়েছে। কূটনৈতিক রীতিনীতির অংশ হিসেবে, পারস্পরিক বোঝাপড়া ও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রেখে, এই সম্পর্ককে আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মন্তব্যগুলি সম্মানজনক হওয়া উচিত।’ অর্থাৎ রাহুলদের আচরণ ভাল চোখে দেখছে না বিদেশমন্ত্রক।

রাহুল ও সন্দীপ দীক্ষিতের আচরণ নিয়ে তোপ দাগতে ছাড়েননি বিজেপি নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ‘মনে হয় এ বার অন্তত ওঁর সাবালকের মতো আচরণ করা উচিত।’ একধাপ এগিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আবার ইন্দিরা গান্ধি ও ফিদেল কাস্ত্রোর ছবি দিয়ে লিখেছেন, ‘রাহুলজি এটি কি জঠরাগ্নি না কামনার আগুন?’ লোকসভার অন্দরে মোদিকে রাহুলের আলিঙ্গনের ছবিও পোস্ট করেন তিনি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল