হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শুক্রবার (১৪ অগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে তিনি কলকাতার SSKM হাসপাতালে ভর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শুক্রবার (১৪ অগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে তিনি কলকাতার SSKM হাসপাতালে ভর্তি। খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বিধায়ক পাপিয়া অধিকারী। সূত্রের খবর, আজ সকালে পরপর দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিচালকের চিকিৎসার ব্যবস্থা করে দেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখন অবস্থার অবনতির কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। বিপদ এখনও কাটেনি বলেই জানিয়েছেন চিকিৎসকে রা। ফলে রাজা সেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সেলেবমহল।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন পরিচালক। চলতি বছর আরও একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আচমকাই তাঁর শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাওয়ার কারণে কোমর ও মেরুদন্ডের মাঝের অংশে বড় ধরনের অস্ত্রোপচার করা হয় তাঁর। জানা গিয়েছিল, ১০ বছর আগেকার সমস্যা আবারও তাঁর শরীরে বাসা বেঁধেছে। ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিংয়ের সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর শারীরিক জটিলতা শুরু হয়। সেই সময়ে পড়ে গিয়ে তিনি কোমরে চোট পেয়েছিলেন। কিন্তু তখন বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। তারই মাশুল এখন গুণতে হচ্ছে তাঁকে। হাঁটাচলাও করতে পারেন না ঠিক করে। এখন হৃদরোগে আক্রান্ত হলেন।

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় পরিচালক তিনি। তাঁর হাতে তৈরি উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, ‘দামু’, ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘তিন মূর্তি’, ‘ল্যাবরেটরি’ প্রমুখ। এছাড়াও বেশ কিছু সিরিয়ালও তৈরি করেছেন তিনি। যার মধ্যে রয়েছে, ‘সূবর্ণলতা’, ‘আঞ্জুমান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ ইত্যাদি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল