চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেপুটি স্পিকার পদে অযোধ্যার সাংসদকে দাঁড় করাতে পারে ইন্ডিয়া জোট

নিজস্ব প্রতিনিধি : লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের তরফে দাঁড় করানো হতে পারে ফৈজাবাদের সাংসদ আওয়াধেশ প্রসাদ। ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই অবস্থিত অযোধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়লাভ করেন সমাজবাদী পার্টির এই প্রার্থী। আওয়াধেশকে যদি ডেপুটি স্পিকার করা হয়, তাহলে তা হবে তাৎপর্যপূর্ণ ঘটনা।

গত ২৪ জুন থেকে শুরু হয়েছে লোকসভা অধিবেশন। এই অধিবেশনে অধ্যক্ষ হিসাবে ফের নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। বিরোধীরা অধ্যক্ষ হিসাবে কে সুরেশকে প্রার্থী করলেও শেষ পর্যন্ত ধ্বনি ভোটেই নির্বাচিত করা হয় লোকসভার অধ্যক্ষকে। এরপর থেকে শোনা যাচ্ছিল, ডেপুটি স্পিকার পদটি ছেড়ে দেবে না বিরোধী ইন্ডিয়া জোট। জানা যাচ্ছে, বিরোধীরা ডেপুটি স্পিকার পদে সমাজবাদী পার্টি থেকে নির্বাচিত দলিত সাংসদ আওয়াধেশ প্রসাদকে দাঁড় করাতে পারে। ফৈজাবাদের এই সাংসদ বিজেপির প্রার্থী লাল্লু সিংকে ৫৪,৫৬৭ ভোটে হারিয়েছেন। ইন্ডিয়া জোটের এক বর্ষিয়ান নেতা জানিয়েছেন, সংখ্যার বিচারে জিততে না পারলেও আওয়াধেশকে যদি ডেপুটি স্পিকার পদে দাঁড় করানো হয়, তাহলে তা শক্তিশালী বার্তা যাবে সরকার পক্ষের কাছে।

কবে ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যে ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, স্পিকার পদে প্রার্থী করা কে সুরেশকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করতে চাইছে না বিরোধীরা।

 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ