আমেরিকা-চিনকে অনুকরণ করলে কখনই উন্নয়ন হবে না: মোহন ভাগবত

রবিবার মুম্বইতে ভারত বিকাশ পরিষদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সরসঙ্ঘচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের উন্নয়ন নিয়ে নাম না করে মোদি সরকারকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তাঁর কথায়, ‘ভারত যদি চিন কিংবা আমেরিকা হওয়ার চেষ্টা চালায় তাহলে কখনই প্রকৃত অর্থে উন্নয়ন হবে না। সত্যিকারের বিকাশ করতে হলে দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পরিস্থিতি সম্পর্কেও অবহিত হতে হবে। সবাইকে নিয়ে চলতে পারলেই উন্নয়ন হবে। আর প্রকৃত অর্থে উন্নয়ন হলেই ভারতবাসী গর্ব করতে পারবে। মাথা উঁচু করে বাঁচতে পারবে।’

রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহযোগী সংগঠন ভারত বিকাশ পরিষদের অনুষ্ঠানে যোগ দিয়ে সরসঙ্ঘচালক বলেন, ‘এক সময়ে আমাদের কেউ গুরুত্ব দিত না। কিন্তু আজ জি-২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছি আমরা। কয়েক বছর আগে হলে রাশিয়াকে যদি আমরা যুদ্ধে জড়াতে বারণ করতাম, তাহলে আমাদের ধমক দিয়ে চুপ থাকতে বলত। আজ আমাদের মতামতকে উপেক্ষা করতে পারছে না।’

চিন কিংবা আমেরিকাকে অনুকরণ না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিশ্বের কোনও দেশের কাছ থেকে যদি আমাদের কিছু শিখতে হয়, তাহলে অবশ্যই শিখতে রাজি। কিন্তু নিজেদের বিচারধারা এবং নিজস্বতা বিসর্জন দিয়ে নয়।’ স্বাধীনতার শতবর্ষে যাতে ভারত উন্নয়নশীল দেশ থেকে উন্নতিশীল দেশে পরিণথ হয় তার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ভাগবত। ধর্ম নিয়ে বলতে গিয়ে সঙ্ঘ প্রধান বলেন, ‘যে ধর্ম মানুষকে সুযোগসন্ধানী এবং বিলাসী করে তোলে কিন্তু প্রকৃতিকে নষ্ট করে সেই ধর্ম কখনও প্রকৃত ধর্ম হতে পারে না।’

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি