🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

কানাডায় বন্দুকবাজের হামলা, গুলিতে ঝাঁঝরা ভারতীয় বংশোদ্ভূত তথ্যপ্রযুক্তি কর্মী

নিজস্ব প্রতিনিধি: কানাডায় ফের গুলিবিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত। পুলিশ সূত্রের খবর, টরন্টোর একটি ব্যস্ত শপিং সেন্টারের পার্কিং লটে অজ্ঞাত আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন ৩৭ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। টরন্টো পুলিশ সোমবার বিষয়টি একটি বিবৃতি জারি করে জানিয়েছেন। নিহত ভারতীয়র নাম চন্দন কুমার রাজা নন্দকুমার। তিনি ব্রাম্পটনের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকাল ৩টা ৩১ মিনিট নাগাদ রেক্সডেল বুলেভার্ড এবং হাইওয়ে ২৭-এর সংযোগস্থলে অবস্থিত উডবাইন শপিং সেন্টারের পার্কিং লটে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের দ্বারা তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সন্দেহভাজন ব্যক্তিরা তাঁকে গুলি করেই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, নন্দকুমার একজন আইটি পেশাদার ছিলেন। তিনি ভারতের কর্ণাটকের বাসিন্দা। তবে কেন ব্যক্তির উপর গুলি চালানো হল এবং ব্যক্তির সঙ্গে কোনও শত্রুতা ছিল কিনা বন্দুক ধারিদের, তা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে কর্মকর্তারা এলাকাটি তল্লাশি করছেন।

তদন্তকারীরা এখনও সন্দেহভাজনদের সংখ্যা এবং কতগুলি গুলি চালানো হয়েছে তা নির্ধারণের চেষ্টা করছেন। কানাডায় ভারতীয়দের উপর সহিংস হামলার ঘটনা এই প্রথম নয়। এই নিয়ে এটি টরন্টোতে বছরের তৃতীয় হত্যাকাণ্ড। গত ৬ ফেব্রুয়ারি সংসদে সরকার জানিয়েছে, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডায় আসা মোট ১৭ জন ভারতীয় শিক্ষার্থী সহিংস হামলায় মারা গিয়েছেন। এরপরেই রয়েছে আমেরিকা, যেখানে নয়টি ঘটনা ঘটেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌জন্ম থেকে শেষকৃত্য সবেতেই কর’‌, সংসদে বাজেট নিয়ে কেন্দ্রকে তুলোধনা অভিষেকের

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা, সই করেননি রাহুল

গোয়ালিয়রে মন্দিরের পুজোর অনুষ্ঠানে ভক্তদের ধাক্কাধাক্কি, পদপিষ্ট হয়ে মৃত্যু ১ পুণ্যার্থীর, আহত বহু

সরকার চায় না সংসদ চলুক, বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে তোপ অভিষেকের

ভিডিও কলের কনফারেন্সে কানাডার দম্পতির বিবাহবিচ্ছেদ হল মহারাষ্ট্রের থানেতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ