টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের নতুন ব্যবসার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ভয়াবহ পরিণতি হল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীর। আমেরিকার টেনিসের জ্যাকসনে একটি মদের দোকানে সশস্ত্র ডাকাতির সময় গুলিতে মৃত্যু হয়েছে সুরেশ প্যাটেলের। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ৯ টা নাগাদ জ্যাকসনের রিজক্রেস্ট সেলার্স ওয়াইন অ্যান্ড স্পিরিটস-এ ডাকাতির ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখোশ পরা এক বন্দুকধারী দোকানে ঢুকে কর্মীদের কাছে নগদ টাকা দাবি করে। টাকা নেওয়ার পরই সে পর পর কয়েক রাউন্ড চালায়। সেই গুলিতেই দোকানের কর্মী সুরেশ প্যাটেল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের তথ্য অনুযায়ী, প্যাটেলের বয়স ৫৬ বছর। ঘটনার সময় প্যাটেলের ১৯ বছরের মেয়ে দোকানেই ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, সোমবারই তিনি দোকানটির নতুন মালিক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ফলে ব্যবসা শুরু করার কয়েক দিনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনায় দোকানে কর্মরত ৭০ বছর বয়সি আরও এক কর্মী আতঙ্কে পড়ে গিয়ে কবজিতে চোট পান এবং তাঁর কবজি ভেঙে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মায়ের পা ধুয়ে দিচ্ছে ছেলে, আইফোনের EMI নিয়ে তর্কের জেরে নিহত কুণালের পুরনো ভিডিও ভাইরাল

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি কৃষ্ণাঙ্গ পুরুষ। ঘটনার সময় তার পরনে ছিল ধূসর হুডি, জিন্স এবং কালো রঙের বুট। মুখ ঢাকা ছিল পেন্টবল-ধাঁচের একটি মাস্কে। ডাকাতির পর সে একটি সাদা সেডান গাড়িতে চেপে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজনের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ। এই ঘটনায় ফের আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাঢ়িম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি