রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিমানবন্দরে অবতরণের সময় বিপত্তিতে পড়ল ইন্ডিগোর একটি বিমান। ১৯ অগস্ট দিল্লি থেকে গোরক্ষপুর আসছিল বিমানটি। অবতরণের সময় নিরাপত্তার কারণে বিমানটি ফের ঘুরে আসে। পরে গোরক্ষপুর বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে। যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই নিরাপদে নেমে যান।

এর পর বিমানবন্দরে নিয়মমাফিক পরীক্ষা করা হয়। সেই সময় বিমানের এপিইউ-এর প্রবেশপথের কাছে আঁচড়ের দাগ দেখা যায়। তার পরেই বিমানটি উড়ান থেকে সরিয়ে রাখা হয়। আপাতত বিমানটির পরিষেবা বন্ধ থাকবে বলে গোরক্ষপুর বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।ঘটনার কথা নিয়ম মেনে অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে জানানো হয়েছে। বিমানটি পরীক্ষা করতে তদন্তকারী দলের গোরক্ষপুরে যাওয়ার কথা। তবে শনিবার পর্যন্ত তদন্তকারী দল সেখানে পৌঁছয়নি। ফলে ঠিক কী কারণে অবতরণের সময় বিমানের পিছনের অংশ রানওয়ের সঙ্গে ঘষা খেল, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বিমানটির মেরামতির কাজ চলছে। প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সেটি ফের উড়বে না। ছাড়পত্র মিললেই বিমানটি পরিষেবায় ফিরবে। তদন্তকারী দল বিমানটি পরীক্ষা করার পরেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আপাতত বিমানটি পরিষেবা থেকে বন্ধ রাখা হয়েছে। ঘটনায় কোনও যাত্রী বা বিমানকর্মীর আঘাত লাগেনি।

মহাষষ্ঠীর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে বন্দে ভারত

আতসকাচে সূর্যের আলোয় জ্বলে যজ্ঞের আগুন, মড়কের আতঙ্কে শুরু হয়েছিল দাঁতনের জমিদার বাড়ির পুজো

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

চলতি মাসে সংসদে বিশেষ অধিবেশন কেন্দ্রের, মহিলা সংরক্ষণ বিল পেশের সম্ভাবনা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের