আকাশপথে আচমকা বিপত্তি! মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোহা থেকে বেঙ্গালুরু আসার পথে মাঝ আকাশে বিপত্তি। বিমানের এক কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে মাসকটে বিমান নামাতে হল ইন্ডিগোর একটি বিমানকে। বৃহস্পতিবারের এই ঘটনায় কিছুটা সময়সূচি বদলেছে বিমানের যাত্রা। পরে অসুস্থ কর্মীকে চিকিৎসা করা হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বর দোহা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল ৬ই ১৩০২ নম্বরের বিমানটি। আকাশে থাকাকালীন বিমানের এক কর্মীর দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। পরিস্থিতির কথা বিবেচনা করে বিমানটি মাসকটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসক দল ওই কর্মীর চিকিৎসা করেন। এর পর বেঙ্গালুরুর যাত্রা শেষ করতে বিকল্প বিমানের ব্যবস্থা করে ইন্ডিগো। একই সঙ্গে নতুন কর্মীদলও পাঠানো হয়েছে। তবে বিকল্প বিমানটি নিয়ে বেঙ্গালুরু পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানায়নি সংস্থাটি।

আরও পড়ুনঃ এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

এদিকে, মাসকট বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন ওই বিমানের যাত্রীরা। তাঁদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো। পাশাপাশি যাত্রার পরবর্তী পরিস্থিতি নিয়ে নিয়মিত খবর দেওয়া হচ্ছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। এই ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো। সংস্থার বক্তব্য, যাত্রী, কর্মী এবং বিমানের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সেই কথা মাথায় রেখেই জরুরি পরিস্থিতিতে বিমানটি মাসকটে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের