‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫ এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। সেই হামলায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর যোগ স্পষ্ট প্রমাণিত হয়। তারপরেই একাধিক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বন্টন স্থগিত রাখা। পহেলগাঁও হামলার জবাব হিসেবে ভারত অপারেশন সিন্দুর অভিযান চালায়। আজ, শুক্রবার প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে সেই ঘটনাগুলির প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নিট প্রশ্নফাঁস, যন্তর মন্তরে বিক্ষোভ ইত্যাদি নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।

আরও পডুন: মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

তিনি এদিন বলেন, ‘পড়ুয়াদের ভবিষ্যতের সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পরীক্ষা ব্য়বস্থায় সংস্কার প্রয়োজন। দেশের তরুণ প্রজন্মের যেন শিক্ষাব্যবস্থায় ভরসা থাকে। মানুষের কথা শুনতে হবে। কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন। আমাদের তেরঙ্গা আমাদের স্বাধীনতার প্রতীক। ভারতকে সর্বশ্রেষ্ঠ করতে হবে, তাহলেই স্বাধীনতা স্বার্থক। অন্নদাতা, ছাত্ররা, শিল্পীরা সমাজসেবীরা, সাফাই মিত্ররা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ১৪ আগস্ট বিভাজন বিভীষিকা দিবস। দেশভাগের যন্ত্রণা লক্ষ লক্ষ মানুষ সহ্য করেছেন। তবুও তাঁরা নিজেদের শিকড় ভোলেননি।’ অপারেশন সিন্দুর ও ভারতীয় সেনার প্রশংসা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের যোগ্য জবাব দেওয়া হচ্ছে। সে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এর পরিণাম ভোগ করতে হবে। অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে নিখুঁত আঘাত হানার ক্ষেত্রে ভারতীয় সেনার শক্তির প্রমাণ দিয়েছে। অপারেশন সিন্দুর দেখেছে বিশ্ব। সন্ত্রাস মেনে নেওয়া হবে না। সেনাকে স্যালুট জানাই। জঙ্গিরা মাথাচাড়া দিলেই উচিত শিক্ষা দেওয়া হবে। সন্ত্রাসে যারাই উসকানি দেবে, তাদের ফল ভুগতে হবে। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখাটা একটা গুরুত্বপূর্ণ ও জরুরি পদক্ষেপ ছিল। আমাদের কৃষকদের তো সমস্যায় পড়তে দিতে পারি না। জাতীয় স্বার্থরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল