বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে কি এবার ভারতীয়দের বিমান যাত্রা বন্ধ হতে চলেছে? দেশের তাবড় বিমা পরিষেবা প্রদানকারী  সংস্থাগুলির তরফে কেন্দ্রীয় সরকারকে দেওয়া এক জরুরি বার্তায় এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকা-ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য অশান্ত। অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। একলাফে অনেকটাই দাম বেড়ে গিয়েছে বিমানে ব্যবহৃত জ্বালানির। এই অবস্থায় যাত্রীদের টিকিটের দাম সাধ্যের মধ্যে রেখে কীভাবে উড়ান পরিষেবা দেওয়া সম্ভব, তা নিয়ে চিন্তায় এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগোর মতো বিমানসংস্থাগুলির। এই উদ্বেগের কথা কেন্দ্রকে জানিয়েছে বিমান পরিষেবা সংস্থাগুলি।

ইতিমধ্যেই ওই সংস্থাগুলির তরফে কেন্দ্রীয় সরকার বলা হয়েছে,  ‘অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনও সময়ে চরম সিদ্ধান্ত নিতে হতে পারে। এর সমাধান প্রয়োজন। Aviation Turbine Fuel (ATF),-এর দাম কমিয়ে দিক কেন্দ্র। এই ATF-এর জন্যই বিমান পরিষেবায় খরচ বেড়েই চলেছে।’ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘Aviation Turbine Fuel (ATF),-এর দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। সেই কারণে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে একাধিক বিমান সংস্থাকে। এই অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে বিমান বাতিল বা পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবে বেশ কিছু বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা।’ একই  সঙ্গে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখতে ও জরুরি পদক্ষেপ নিতেও কেন্দ্রকে আর্জি জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স।

সরকার অভ্যন্তরীণ লেনদেনের ক্ষেত্রে এটিএফ-এর মূল্যবৃদ্ধি লিটার প্রতি ১৫ টাকায় সীমিত রাখলেও, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে তা লিটারপ্রতি ৭৩ টাকা বাড়ানো হয়েছে। সঙ্গে Aviation Turbine Fuel (ATF)-এর উপর ১১ শতাংশ আবগারি শুল্ক চাপিয়েছে কেন্দ্র। সেটিও কমানোর আর্জি জানানো হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের তরফে।

Aviation Turbine Fuel (ATF) কী?

Aviation Turbine Fuel (ATF)-কে এককথায় বলা হয় জেট ফুয়েল। মূলত কেরোসিনজাতীয় এই জ্বালানি গ্যাস-টারবাইন ইঞ্জিনের জন্য লাগে। পেট্রোলিয়াম থেকে তৈরি এই জ্বালানি সামরিক ও অসামরিক বিমানে ব্যবহার করা হয়।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা