অফিসে আচমকাই হার্ট অ্যাটাক, তৎক্ষণাৎ মৃত্যু IT কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা দিন দিন বেড়ে চলেছে।  এমনকী কম বয়সিদের মধ্যেও সেটা দেখা যাচ্ছে । এবার তেমনই মর্মান্তিক ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাগপুরে। সেখানে এক তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত কর্মী অফিসের শৌচাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির  হলেন বছর ৪০- এর  নীতিন এডউইন মাইকেল। তিনি HCL সংস্থার টেকনোলজিসের সিনিয়র অ্যানালিস্ট ছিলেন। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ মিহান এলাকায় ওই সংস্থার অফিসের শৌচাগার থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার সহকর্মীরা তাকে দ্রুত নাগপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে  নিয়ে যায়। এরপরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার  সোনেগাঁও পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাতেই জানা যায় আচমকাই  ওই ব্যক্তির হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে। আর তাতেই  তাঁর মৃত্যু হয়। মাইকেলের স্ত্রী ও ছয় বছরের একটি ছেলে রয়েছে। স্বাভাবিক ভাবেই আচমকাই মাইকেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু  হয়েছে তদন্ত।  উল্লেখ্য এক পরিসংখ্যান মারফত জানা গিয়েছে , ১৯৯০ সাল থেকে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। প্রাণ হারিয়েছেন  বহু মানুষ। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন