ধর্ষিতাকে নগ্ন হওয়ার নির্দেশ বিচারকের, হুলুস্থুলু বিজেপি শাসিত রাজস্থানে

Share:

নিজস্ব প্রতিনিধি: নারীশক্তি নিয়ে প্রচারে গলা ফাটিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ বিজেপি শাসিত রাজস্থানে ধর্ষণের শিকার এক মহিলাকে নগ্ন হওয়ার নির্দেশ দিলেন নিম্ন আদালতের এক বিচারক, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে সেই বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর. রাজস্থানের কারাউলি জেলায় এই ঘটনাটি ঘটেছে। গত ১৯ মার্চ মহিলা ধর্ষণের শিকার হয়েছিল। এরপর ২৭ মার্চ মহিলার তরফে একটি মামলা দায়ের করা হয়েছিল হিন্দাউন পুলিশ স্টেশনে। শেষ পর্যন্ত সেই মামলাটি আদালত পর্যন্ত গড়ায়। নিম্ন আদালতের বিচারক শুনানি প্রক্রিয়া চলাকালীন ধর্ষিতা মহিলাকে নগ্ন হওয়ার নির্দেশ দেন। বিচারকের এই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন ওই মহিলা।

এরপর সেই বিচারকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। এসসি-এসটি সেলের ডেপুটি পুলিশ সুপার মিনা মীনা জানান, গত ৩০ মার্চ মহিলার তরফে বিচারকের বিরুদ্ধে কোতওয়ালি থানায় মামলা দায়ের করা হয়। বিচারকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়। পাশাপাশি দলিত নিগ্রহ আইনে ওই বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের