‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: দলবদলু সুদীপ-কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় আজ, মঙ্গলবার তৃণমূলত্যাগী কুড়িজন এনসিপিআই সাংসদকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী দু-সপ্তাহের মধ্যে তাঁদের কাছ থেকে জবাব তলব করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আর তাতে উৎফুল্ল কালীঘাট তৃণমূল। দলবদলু সাংসদদের বিরুদ্ধে তোপ দেগে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নোটিসের জবাব দিতে হবে। আর্জি জানাতে হবে। ওদের নিজেদের বক্তব্য রাখতে হবে। যত আইন জানে সব বলতে হবে। বড় বড় আইন বিশেষজ্ঞরা আছে কিনা। সবথেকে বড় কথা হল, গণতন্ত্রের জয় হবে। পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসব। চিন্তা করো না, সবার ঘুম ভাঙিয়ে দেব।’

কল্যাণের এই মন্তব্যেই রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। তাহলে কী কাকলি-সুদীপদের পর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পালা! এমনিতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার পদ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। গোটা বিষয়টি বিচারাধীন। তারপরেই কী শিবির বদলু তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে কালীঘাটপন্থীর নেতৃত্ব? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আরও পডুন: BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্ট আজ সাংসদ পদ খারিজের পিটিশন নিয়ে নোটিস ইস্যু করেছে। অভিষেক সেই পিটিশন দাখিল করেছিল। ২০ জন সাংসদের বিরুদ্ধে নোটিস ইস্য়ুও হয়েছে। এই তো সবে খেলা শুরু। বলতে হয়নি কিছুই। আইন আমাদের পক্ষে। ২০ জন সাংসদ মিলে এতটাই বেআইনি কাজ করেছে, এখন অধ্যক্ষও সেটা ফেলে রেখে দিয়েছেন। এটা যে কত বড় অসাংবিধানিক কাজ, তা সবার কাছে স্পষ্ট। দেখো না ২০ জনের কী হয়। অধ্যক্ষে অভিযোগ নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি, তার আগেই আসন বরাদ্দ করে দিলেন ওদের। আমাদের আগে লোকসভায় দলবদলুদের আসন দেওয়া হল। কিরেণ রিজিজু ওদের স্বীকৃতিও দিয়ে দিল।’

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?