জেলের ভেতর থেকে উদ্ধার নাবালিকা ধর্ষণে অভিযুক্তের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগে অভিযুক্তের প্রাণহীন দেহ উদ্ধার হল কারাগারে। রবিবার ভোরে মহারাষ্ট্রের কল্যাণে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এটি একটি আত্মহত্যা।

প্রায় সাড়ে তিন মাস ধরে তালোজা জেলে কারাবন্দি বিশাল গাওলি ভোর সাড়ে তিনটের দিকে তোয়ালে ব্যবহার করে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেল হাসপাতালে পাঠানো হয়েছে। খারঘর পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে অভিযুক্ত জেল প্রাঙ্গণের ভেতরেই আত্মহত্যা করেছে। এই ঘটনা রীতিমতো অবাক করেছে পুলিশ প্রশাসনকে।

গাওলির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও হত্যার মামলা ২০২৪ সালের ডিসেম্বরে দায়ের হয়েছিল। এক নাবালিকা আচমকা কল্যাণ থেকে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৬৩ ধারায় অপহরণের প্রাথমিক মামলা দায়ের করে পুলিশ। পরে মেয়েটির মৃতদেহ আবিষ্কার করা হয়। এবার আগের অভিযোগের সাথে আইপিসির ৩০২ (হত্যা) ধারা যুক্ত করা হয়।

পরবর্তী তদন্তের সময় পুলিশ বুলধানা থেকে প্রাথমিক সন্দেহভাজনের তালিকা দেখে গাওলিকে গ্রেফতার করে। ২০২৫-এর ২ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছিল তাকে। তারপর জানা যায় বিশাল নাবালিকাকে লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রথমে ধর্ষণ, তারপর নৃশংসভাবে খুন করে।

খুনের পর নাবালিকার দেহ একটি ব্যাগে লুকিয়ে রেখেছিল। পরে সুযোগ বুঝে বন্ধুর রিকশা করে মেয়েটির দেহ যেখানে পাওয়া যায় সেখানে রেখে আসে। এই কাজে বিশাল গাওলিকে সাহায্য করেছিল তার স্ত্রী, এমনটাও অভিযোগ। গাওলি আগে রিকশা চালাতো। নিজেকে পরিচয় দিত পাড়ার মস্তান বলে। পূর্বে পাঁচটি যৌন নির্যাতনের মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল বলেও অভিযোগ।

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১